advertisement

Bangla News: পড়াশোনা নিয়ে ছেলে-মায়ের ঝগড়া, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!

Last Updated:

কালন‍ার প্রফেসার কলোনি এলাকায় এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। (Bangla News)

#কালনা: কালন‍ার প্রফেসার কলোনি এলাকায় এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এদিন মৃত ওই শিক্ষিকার নাম সুনন্দা ব্যানার্জী। কালনার একটি মাদ্রাসা স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি। মৃতের ছেলে সম্ভ্রম ব্যানার্জিী জানান, পড়াশোনা নিয়ে মায়ের সাথে ঝামেলা হয়েছিল। তার জেরে মঙ্গলবার দুপুরের পরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তার মা। তারপর থেকে কোনো রকম সাড়াশব্দ দিচ্ছিলেন না তিনি।
সেই অবস্থাতেই মঙ্গলবার দুপুরের পর থেকে গোটা একটা দিন ওই বাড়িতেই ছিল তাঁর ছেলের সম্ভ্রম ব্যানার্জী। বুধবার সকালে ফের দরজায় ডেকে সাড়া না পাওয়ায় আতঙ্কিত হয়ে কলকাতায় মামার বাড়ি চলে যায় সম্ভ্রম। পুরো ঘটনা সেখানে মামাদের গিয়ে খুলে বলে সে। বুধবার রাতে মামাদের সঙ্গে নিয়ে এসে কালনা থানা পুলিশকে খবর দিলে কালনা থানা পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যেই ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
advertisement
ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনার প্রফেসার কলোনি এলাকায়। তারপরই কালনা থানা পুলিশ কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ পাঠায়। দু'দিন ধরে দেহ ঘরের মধ্যে থাকার ফলে তা থেকে থেকে গন্ধ বেরতে শুরু করেছিল স্থানীয় বাসিন্দাদের এমনই দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পড়াশোনা নিয়ে ছেলে-মায়ের ঝগড়া, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement