advertisement

South 24 Parganas News: রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত

Last Updated:

এই সাফল্যের জন্য কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত পেল 'সক্ষম গ্রাম পঞ্চায়েত সম্মাননা ২০২৩-২৪' পুরস্কার

বাপুজি গ্রাম পঞ্চায়েত
বাপুজি গ্রাম পঞ্চায়েত
দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে বিভিন্ন প্রকল্প রূপায়ন ও নিঃশর্ত তহবিল ব্যবহারে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েত। এই খবর পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
এই সাফল্যের জন্য কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত পেল ‘সক্ষম গ্রাম পঞ্চায়েত সম্মাননা ২০২৩-২৪’ পুরস্কার। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েতের প্রধানের হাতে এই সম্মান তুলে দিয়েছেন। জানা গিয়েছে, আইএসজিপি-র পক্ষ থেকে প্রত্যেক পঞ্চায়েতকে নিঃশর্ত তহবিল দেওয়া হয়। সেই তহবিলের টাকা এই গ্রাম পঞ্চায়েত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সেজন্য এই সম্মান তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান লালচাঁদ নাইয়া বলেন, এই টাকা পাওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে একটি পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাছে পাঠাতে হয়। এরপর সেই টাকা অনুমোদন করা হলে পরিকল্পনা অনুযায়ী পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করা হয়। যার দরুন এই পুরস্কার এসেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই পুরষ্কার পাওয়ায় খুশি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাও। তিনি জানিয়েছেন, উন্নয়নকে বাপুজি গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছে। সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আগামীদিনে এই গ্রাম পঞ্চায়েত আরও ভাল কাজ করবে সে ব্যাপারে আশাবাদী তিনি।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে কাকদ্বীপের বাপুজি পঞ্চায়েত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement