Bankura News: এবার বাঁকুড়া, নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধ*র্ষণ টোটো চালকের! গুরুতর অসুস্থ নাবালিকা, ফাঁসি চাইল পরিবার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bankura News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশ বয়সী এক নাবালিকা গতকাল সাইকেলে চড়ে এলাকার একটি দোকানে চিপস কিনতে যায়।
দেবব্রত মণ্ডল, সোনামুখী: ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখীতে। রবিবার বিকালে এক নাবালিকাকে স্থানীয় একটি পুকুরের পাড়ে নিয়ে গিয়ে এক টোটো চালক ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশ বয়সী এক নাবালিকা গতকাল সাইকেলে চড়ে এলাকার একটি দোকানে চিপস কিনতে যায়। সেই সময় আচমকাই সেখানে হাজির হয় স্থানীয় বাসিন্দা পেশায় টোটো চালক সপ্তর্ষী নাগ ওরফে পিন্টু নাগ। অভিযোগ সপ্তর্ষী ওরফে পিন্টু ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় স্থানীয় একটি পুকুরের পাড়ে।
advertisement
advertisement
সেখানে ওই নাবালিকাকে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কোনও ক্রমে ওই নাবালিকা বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপরই নির্যাতিতার পরিবারের লোকজন অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে তাকে ধরে সোনামুখী থানার পুলিশের হাতে তুলে দেয়।
advertisement
পরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2025 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এবার বাঁকুড়া, নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধ*র্ষণ টোটো চালকের! গুরুতর অসুস্থ নাবালিকা, ফাঁসি চাইল পরিবার







