Bankura News: জঙ্গলমহলে কে এই রকস্টার! আসল পরিচয় জানলে পায়ের তলার মাটি সরে যাবে!
- Reported by:NILANJAN BANERJEE
- Published by:Suman Biswas
Last Updated:
Bankura News: ২০১৯ সালে UPSC পরীক্ষায় ২০ র্যাঙ্ক করেন তিনি।
বাঁকুড়া: “ভেবে দেখেছ কী, তারারাও কত আলোক-বর্ষ দূরে”, মঞ্চে যিনি গান গাইছেন তিনি একজন এইএএস অফিসার। গান শুনে মনে হতেই পারে একজন পেশাদার শিল্পী গান করেছেন, কিন্তু সেটা ভাবলে আপনি ভুল করবেন। যিনি গান করছেন তিনি একজন মহকুমা শাসক, অপর দিকে একজন গায়িকা। হাজারো ব্যস্ততার মাঝেও বাঁকুড়ার মুকুটমণিপুর মেলার শেষ দিনে গানে-গানে মানুষের মন জয় করলেন ব্যস্ততম প্রশাসক হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়।
২০১৯ সালে UPSC পরীক্ষায় ২০ র্যাঙ্ক করেন তিনি। অবাক লাগছে? যে প্রশাসকদের অফিসের মধ্যে কিংবা সুরক্ষার বেড়াজালে দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ, সেই প্রশাসক হাত নেড়ে দর্শকদের গানে তাল মেলাতে বলছেন। এই দৃশ্য সত্যই বিরল।
প্রশাসনিক দিকে না আসলে হয়ত নেহা বন্দোপাধ্যায়কে আমরা গায়িকা হিসেবেই দেখতে পেতাম। প্রশাসনিক দফতরে কিংবা কর্মসূত্রে গ্রাউন্ড লেভেলেই তাঁকে বেশি দেখা যায়। সেই কারণেই বাঁকুড়ার জঙ্গল মহলের মহকুমা শাসকের এই গায়িকা রূপ নজর কেড়েছে একাধিক শ্রোতার।
advertisement
advertisement
খাতড়া শহরের বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার তাঁর গান শোনার সুযোগ পেয়েছেন অনেকেই। অতি সম্প্রতি ‘সঙ্গীতের শহর’ বিষ্ণুপুরের মানুষের মনও ‘গানে গানে’ জয় করা শেষে মুকুটমনিপুর মেলার সাংস্কৃতিক মঞ্চে তিনি যখন মাইক্রোফোন হাতে সূরের ঝড় তুলছেন তখন দর্শকাসনে অসংখ্য দর্শক। একাধিক গান গেয়ে তিনি মঞ্চ ছেড়ে আসার পরেও উপস্থিত মানুষের হাততালির রেশ শেষ হতেই চাইছিলনা। ব্যতিক্রমী এই সংস্কৃতি মনস্ক মহকুমাশাসককে পেয়ে খুশী খাতড়ার মানুষ। তাঁর হাত ধরেই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে খাতড়া আরও অনেকখানি এগিয়ে যাবে বলে অনেকে মনে করছেন।
advertisement
আরও পড়ুন: ‘কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তুঙ্গে শোরগোল
অন্যদিকে খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রিও গান গেয়ে সকলের মন জয় করে নিলেন। তবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি যেভাবে গান গেয়ে মেলার শেষ দিনে সকলকে আপ্লুত ও আনন্দিত করলেন তাদের এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছে সকলে।
advertisement
—– নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 5:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: জঙ্গলমহলে কে এই রকস্টার! আসল পরিচয় জানলে পায়ের তলার মাটি সরে যাবে!






