advertisement

Bankura News: বাঁকুড়ার হোটেলে ভয়ঙ্কর ঘটনা! কাতরাতে-কাতরাতে মারা গেলেন ২ জন! যা ঘটল, ভয়াবহ

Last Updated:

Bankura News: কাজ করার সময় হঠাৎ করেই বিদ্যুৎপৃষ্ট হয় দুজনেই। তড়িঘড়ি হোটেলের অন্যান্য স্টাফেরা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

ভয়ঙ্কর কাণ্ড
ভয়ঙ্কর কাণ্ড
বিষ্ণুপুর, বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার হেতাগড়ায় একটি হোটেলে দুদিন আগে ঝড়ের তান্ডবে কিছু লাইটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হোটেল ম্যানেজার খবর দেন স্থানীয় দুজন ইলেকট্রিক মিস্ত্রিকে। কথা মতো হোটেলে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করতে থাকে মিস্ত্রিরা।
কাজ করার সময় হঠাৎ করেই বিদ্যুৎপৃষ্ট হয় দুজনেই। তড়িঘড়ি হোটেলের অন্যান্য স্টাফেরা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা যায়, মৃত ব্যক্তিদের একজনের নাম অশোক দিগর। বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের দিঘীরপাড়ায়। বয়স আনুমানিক ২৬ বছর। এবং অপরজনের নাম বরুণ শিকারি, বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের চিত্রং গ্রামে। বয়স আনুমানিক ২৪ বছর। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার হোটেলে ভয়ঙ্কর ঘটনা! কাতরাতে-কাতরাতে মারা গেলেন ২ জন! যা ঘটল, ভয়াবহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement