advertisement

খরা পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়ায় গণ আন্দোলনের মঞ্চ তৈরি কৃষকদের

Last Updated:

বাঁকুড়া জেলায় সেচ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে এবার খরা পরিস্থিতি মোকাবিলার দাবিতে গন সংগ্রাম মঞ্চ তৈরি করে আন্দোলনে নামতে চলেছে জেলার কৃষক ও খেতমজুররা ।

#বাঁকুড়া:  বাঁকুড়া জেলার উত্তর ও দক্ষিণ প্রান্তে দামোদর ও কংসাবতি জলাধার থাকলেও ফি বছর বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় দেখা দেয় তীব্র খরা । সেচের জলের অভাবে মাঠেই মারা যায় হেক্টরের পর হেক্টর জমির ফসল ।
বাঁকুড়া জেলায় সেচ ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে এবার খরা পরিস্থিতি মোকাবিলার দাবিতে গন সংগ্রাম মঞ্চ তৈরি করে আন্দোলনে নামতে চলেছে জেলার কৃষক ও খেতমজুররা । আজ, সোমবার বাঁকুড়ার ধর্মশালায় একটি সভায় এই মঞ্চ গঠন করে ব্যাপক গণ আন্দোলনের ডাক দেওয়া হয় । বাঁকুড়া জেলার উত্তর প্রান্তে রয়েছে ডিভিসির দুর্গাপুর ব্যারেজ । এই ব্যারেজ থেকে বাঁকুড়ার মাত্র চারটি ব্লক আংশিক ভাবে সেচের জল পায় ।
advertisement
ব্যারেজের বেশিরভাগ জল ব্যবহার করা হয় বর্ধমান ও হুগলী জেলায় । একই পরিস্থিতি মুকুটমনিপুরের কংসাবতি জলাধারেরও । এই জলাধার থেকে আংশিক ভাবে বাঁকুড়া জেলার তিনটি ব্লকে সেচের ব্যবস্থা থাকলেও জলাধারের বেশিরভাগ জল সেচের জন্য চলে যায় পশ্চিম মেদিনীপুর জেলায় । পরিকাঠামোর অভাবের কারণে দুটি জলাধারের জল সেচের জন্য ব্যবহার করতে পারেন না বাঁকুড়ার বেশির ব্লকের কৃষকরা । জেলায় সেচের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এতদিন সেভাবে নজরই দেয়নি রাজ্য ও কেন্দ্র সরকার । এবার দুটি জলাধার থেকে বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকে সেচের জল পৌঁছানোর দাবিতে আন্দোলন গড়ে তুলতে চান জেলার কৃষক ও খেতমজুরদের একটি বড় অংশ । গন সংগ্রাম মঞ্চের ব্যানারে নিজেদের দাবি নিয়ে বাঁকুড়ার ধর্মশালায় আজ একটি গন কনভেনশনও করেন কৃষকরা । একই দাবিতে বাঁকুড়ার তামলীবাঁধ এলাকা থেকে একটি মিছিলও করেন তাঁরা ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খরা পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়ায় গণ আন্দোলনের মঞ্চ তৈরি কৃষকদের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement