advertisement

বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী... যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি

Last Updated:

৩০ বছর আগে কর্মসূত্রে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন অশোকবাবু। কঠিন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য মানসিকতা তাকে দিল্লির বুকে দাঁড় করিয়েছিল এক সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু সাফল্যের শিখরে গিয়েও ফিরে এসেছেন বাঁকুড়ায়, করছেন মানুষের জন্য কাজ। 

+
সাজিবুল

সাজিবুল খান

বাঁকুড়া: ছাতনার এক বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়িয়ে তাঁর স্বনির্ভরতার পথ খুলে দিলেন এক ব্যবসায়ী। নিজের উদ্যোগে একটি দোকান খুলে দিয়ে সেই যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি।
সাজিবুল খান বিশেষ ভাবে সক্ষম ছোট থেকেই। বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে শারীরিকভাবে একটু বাধা প্রাপ্ত হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এই ছেলে। দান নয়। এক প্রকার জীবনের মূল স্রোতে ফিরে আসার জন্য একটি সুযোগ তৈরি করে দিলেন ছাতনারই এক ব্যক্তি। শুধু সাহায্য করে নয়। সমাজের প্রতিটি মানুষই নিজ যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে পারে, যদি কেউ একটা সুযোগ তৈরি করে দেয়।
advertisement
advertisement
এলাকার লোকজনও যথেষ্ট খুশি। দোকানে এসে জিনিস কিনে নিয়ে, খুশি ভাগ করে নিচ্ছেন অনেকেই। এভাবেই একটু ভালবাসা আর চেষ্টা দিয়ে সমাজে ভালবাসা ছড়িয়ে দেওয়া যায়, হাজার অপ্রাপ্তির মধ্যেও খুঁজে পাওয়া যায় আনন্দ। প্রায় ৩০ বছর আগে কর্মসূত্রে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন অশোকবাবু। কঠিন সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য মানসিকতা তাকে দিল্লির বুকে দাঁড় করিয়েছিল এক সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু সাফল্যের শিখরে গিয়েও ফিরে এসেছেন বাঁকুড়ায়, করছেন মানুষের জন্য কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশেষভাবে সক্ষম যুবকের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী... যুবকের হাতে তুলে দিলেন উপার্জনের চাবিকাঠি
Next Article
advertisement
RG Kar: সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর পরিবারের
সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা ছাত্রীর পরিবারের
  • নির্যাতিতার পরিবারের তরফে শিয়ালদহ আদালতে মঙ্গলবার নতুন করে একটি আবেদন করা হয়

  • স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, নির্যাতিতা চিকিৎসক পরিবারের আইনজীবীদের অভিযোগ

  • সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া ভুল ছিল, বলছেন নির্যাতিতার বাবা-মা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement