advertisement

Mid Day Meal: মিড-ডে মিলে এবার বাড়তি ডিম! ৩১ মার্চের মধ্যে এক ডজন ডিম খাওয়াতে হবে পড়ুয়াদের, নির্দেশ শিক্ষা দফতরের

Last Updated:

Mid Day Meal: গত ৯ ফেব্রুয়ারি এক নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অতিরিক্ত ১২টি ডিম খাওয়াতে হবে প্রতি পড়ুয়াকে।

মিড ডে মিল
মিড ডে মিল
কলকাতা: নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে একটি করে ডিম খেতে পায় স্কুল পড়ুয়ারা। সেই অনুযায়ী অর্থ বরাদ্দ হয় মিড-ডে মিলে। গত ৯ ফেব্রুয়ারি এক নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অতিরিক্ত ১২টি ডিম খাওয়াতে হবে প্রতি পড়ুয়াকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিড-ডে মিল-এ পুষ্টিকর খাদ্য পরিবেশনের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৭৭ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রান্না করা খাবার খায় এমন প্রায় ৮১,১৯,৪১৫ পড়ুয়াকে এই ডিম খাওয়াতে হবে আগামী কয়েক দিনে। এ জন্য পড়ুয়া পিছু প্রায় ৮ টাকা করে বরাদ্দ হচ্ছে। এই মর্মে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।
advertisement
advertisement
কিন্তু হঠাৎ কেন এই অতিরিক্ত বরাদ্দ? শিক্ষক মহলের দাবি, গত বছর গরমের কারণে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল স্কুলগুলিতে। সে সময় মিড-ডে মিলের বরাদ্দ বেঁচে গিয়েছিল। অর্থবর্ষের হিসাব ঠিক রাখতেই বছর শেষে এই অতিরিক্ত বরাদ্দের নির্দেশ এসেছে বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মঙ্গলের ভয়ঙ্কর চালে কাঁপবে ত্রিলোক, কপাল পুড়বে ৩ রাশির, চাকরি-ব্যবসায় বাধা, পদে পদে বিপদ
নিয়ম অনুযায়ী সপ্তাহে একদিন করে ডিম-ভাত দেওয়া হয় মিড-ডে মিলে। নয়া নির্দেশিকার পরে আগামি কয়েক সপ্তাহ আর‌ও দু-তিন দিন ডিম পাবে প্রত্যেক পড়ুয়ারা। কারণ যাই হোক, শিক্ষকদের অনেকেই মনে করছেন খানিকটা হলেও লাভ হবে পড়ুয়াদের। তবে সারা বছরই যে মিড-ডে মিলের জন্য বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন, তা-ও মনে করছেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mid Day Meal: মিড-ডে মিলে এবার বাড়তি ডিম! ৩১ মার্চের মধ্যে এক ডজন ডিম খাওয়াতে হবে পড়ুয়াদের, নির্দেশ শিক্ষা দফতরের
Next Article
advertisement
RG Kar: সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর পরিবারের
সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা ছাত্রীর পরিবারের
  • নির্যাতিতার পরিবারের তরফে শিয়ালদহ আদালতে মঙ্গলবার নতুন করে একটি আবেদন করা হয়

  • স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, নির্যাতিতা চিকিৎসক পরিবারের আইনজীবীদের অভিযোগ

  • সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া ভুল ছিল, বলছেন নির্যাতিতার বাবা-মা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement