advertisement

Bank Fraud: হাসপাতাল-কর্মচারীর পরিচয়ে ব‍্যাঙ্ক থেকে লোন, লক্ষাধিক টাকা প্রতারণা! অবশেষে গ্রেফতার যুবক

Last Updated:

Bank Fraud: ব্যাংক প্রতারণার দায়ে গ্রেফতার যুবক। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দহিজুড়ি শাখা থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়ে গা ঢাকা দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিনপুর থানার পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ঝাড়গ্রাম, রাজু সিং: ব্যাংক প্রতারণার দায়ে গ্রেফতার যুবক। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দহিজুড়ি শাখা থেকে ১০ লক্ষ টাকা লোন নিয়ে গা ঢাকা দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিনপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ একের পর এক পড়ুয়া মৃত্যু আইআইটি খড়্গপুর, সারদা বিশ্ববিদ্যালয়ে! ‘ সামথিং ইজ রং…’, নোটিস জারি করল সুপ্রিম কোর্ট
ব্যাংক সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম মেডিক‍্যাল কলেজ হাসপাতালের স্টাফ পরিচয়পত্র দেখিয়ে ১০ লক্ষ টাকা লোন নেন দক্ষিণ ২৪ পরগনার পাটুলির বাসিন্দা অভিজিৎ সরকার। দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের লোন পরিশোধ না করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার ঝাড়গ্রামের ঠিকানায় বারবার নোটিস পাঠিয়েও কোন উত্তর পাচ্ছিলেন না ব্যাংক কর্তৃপক্ষ।
advertisement
advertisement
ব্যাংকের দহিজুড়ি শাখার ম্যানেজার ৫ মার্চ বিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই শুরু হয় তদন্ত। বিনপুর থানার মেজবাবু উমাকান্ত পইড়া এই মামলার তদন্তে নেমে গত ১৫ দিন ধরে ফোনের টাওয়ার লোকেশন ট্রেক করে তাকে দক্ষিণ ২৪ পরগনার পাটুলি এলাকা থেকে গ্রেফতার করেন। অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে হাজির করা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank Fraud: হাসপাতাল-কর্মচারীর পরিচয়ে ব‍্যাঙ্ক থেকে লোন, লক্ষাধিক টাকা প্রতারণা! অবশেষে গ্রেফতার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement