advertisement

Bangla News: চোখের সামনে দিনভর বাঁধা থাকে একমাত্র মেয়ে! চিকিৎসায় পরিবারের বাধা অর্থ

Last Updated:

Bangla News: ১৪ বছরের এক নাবালিকা দীর্ঘ ৭-৮ বছর ধরে বাড়িতে থাকা বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় রয়েছে। তাকে কখনও দড়ি, কখনও গামছা, আবার কখনও ওড়না দিয়ে বেঁধে রাখা হয়।

বেঁধে রাখা হয় মেয়েকে।
বেঁধে রাখা হয় মেয়েকে।
কলকাতাঃ টাকার অভাবে মেয়েকে চিকিৎসা করাতে পারছেন না। আর সে কারণে বাড়িতে দীর্ঘদিন ধরে বেঁধে রাখতে হচ্ছে নাবালিকা মেয়েকে। ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের হালসোত কলোনিপাড়ার। ১৪ বছরের এক নাবালিকা দীর্ঘ ৭-৮ বছর ধরে বাড়িতে থাকা বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় রয়েছে। তাকে কখনও দড়ি, কখনও গামছা, আবার কখনও ওড়না দিয়ে বেঁধে রাখা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই নাবালিকা জন্মের পর আদো আদো কথা বলতে শুরু করেছিল। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই তাকে বাড়িতে বেঁধে রাখা হয়। কারণ বেঁধে না রাখলে সে যেখানে সেখানে পালিয়ে যায়। অর্থের অভাবে পরিবারের সদস্যরা তার চিকিৎসা করাতে পারছেন না।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে কাঁপিয়ে বৃষ্টি উইকএন্ডে! সোমবার আরও বাড়বে বৃষ্টি, জানুন সর্বশেষ পূর্বাভাস 
অসুস্থ নাবালিকার বাবা কার্তিক বাগদি ভিক্ষা করে সংসার চালান। দিনে আয় বলতে ২-৩ কেজি চাল আর কিছু টাকা। আর এতেই কোন কোনওক্রমে সংসার চলে। মা শকুন্তলা বাগদি বাড়িতেই থাকেন, মেয়ের জন্য কোথাও কাজে যেতে পারেন না। নাবালিকার মা-বাবা জানান, দিন-রাত সবসময় বেঁধে রাখতে হয় মেয়েকে। খুব কষ্ট হলেও কিছু করার নেই। কোনও সরকারি ভাতা কিংবা সাহায্য পান না। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকারি সাহায্য পেলে চিকিৎসা করাতে পারতেন তারা।
advertisement
advertisement
বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস বিভিন্ন জায়গায় ঘুরেও কাজ হয়নি। গ্রামবাসী পার্থ বাগদি জানান, বিডিও অফিসে গিয়ে ঘুরে আসতে হয়েছে। পঞ্চায়েত প্রধান, মেম্বার প্রত্যেকেই জানানো হয়েছে বিষয়টি। পরিবারের অভিযোগ নেতারা ভোটের সময় আসে, চিকিৎসার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট চলে গেলে কেউ খবর নেয় না। দুবরাজপুরের বিডিও রাজা আদক জানান, ঘটনাটা খুবই দুঃখজনক।
advertisement
BMOH-র সঙ্গে যোগাযোগ করে তাকে প্রতিবন্ধি সার্টিফিকেট দিয়ে মানবিক প্রকল্পে মাসে ১০০০ টাকা করে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করব। তাদের কোনও স্বাস্থ্যসাথী কার্ড নেই, সেটাও যাতে হয় সেটাও ব্যবস্থা করব। ঘর নিয়ে কোনও বিষয় থাকলে সেটাও দেখব। সব সময় ব্লক প্রশাসন তার পাশে থাকবে। দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহবায়ক রফিউল খান জানান, ঘটনার কথা শুনেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার যতটা সাহায্যক রার থাকবে আমি তার পরিবারের পাশে দাঁড়াব এবং সাহায্য করব।
advertisement
Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চোখের সামনে দিনভর বাঁধা থাকে একমাত্র মেয়ে! চিকিৎসায় পরিবারের বাধা অর্থ
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement