advertisement

Murshidabad Gas Leak Update: লালবাগে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ ১৪ জন, কীভাবে এমন দুর্ঘটনা? দমকল যা বলল...

Last Updated:

গুরুতর অসুস্থ এগারো জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। (Murshidabad Gas Leak Update)

Murshidabad Gas Leak Update
Murshidabad Gas Leak Update
#মুর্শিদাবাদ: লালবাগে কাজ করার সময়ে গ্যাস লিক হয়ে অসুস্থ ১৪ জন। মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কাজ করার সময়ে গ্যাস লিক হয়। অসুস্থ শ্রমিক-সহ এলাকার প্রায় ১৪ জন বাসিন্দা। গুরুতর অসুস্থ এগারো জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। (Murshidabad Gas Leak Update)
জানা গিয়েছে, লালবাগ মহকুমা রেজিষ্ট্রি অফিসের পাশে একটি জলের ট্যাঙ্ক ছিল। PHE জায়গায় অবস্থিত সেই ট্যাঙ্ক ভাঙার কাজ করছিল কিছু শ্রমিক। ভাঙার পরে জেসিপি মেশিন দিয়ে মাটি ঘোড়ার সময়ে ক্লোরোনিন গ্যাস সিলিন্ডার ফেটে লিক করতে থাকে। ধোঁওয়াতে ঢেকে যায় এলাকা। পুড়ে যায় গাছ, অসুস্থ হয়ে পড়ে জীবজন্তু। ধোঁওয়ার ফলে প্রায় ১৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
advertisement
. .
advertisement
আরও পড়ুন: বর্ষার আগে দারুণ উদ্যোগ যাদবপুরের বিধায়ক ও কাউন্সিলরের, জানুন
গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য। অন্যদিকে, একজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে লালবাগ মহকুমা হাসপাতালে পৌঁছয় মুর্শিদাবাদ পৌরসভার ভাইস চেয়ারম্যান মেহিদী আলম মির্জা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালবাগ দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
advertisement
আরও পড়ুন: ৩০ বছর ধরে পুরুষের ছদ্মবেশে রয়েছেন এই মহিলা, কারণ শুনলে চমকে উঠবেন!
দমকল আধিকারিকরা জানান, PHE জায়গায় অবস্থিত এই গ্যাস সিলিন্ডার মূলত জলের ট্যাঙ্কের কাজে ব্যবহৃত করা হয়। জলকে পরিশ্রুত করতেই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে জলের ট্যাঙ্ক ভাঙার পরে এলাকা পরিষ্কার করছিল জেসিবি মেশিন দিয়ে। তখনই গ্যাস সিলিন্ডার লিক করতে থাকে। ধোঁওয়াতে ঢেকে যায় এলাকা। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Gas Leak Update: লালবাগে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ ১৪ জন, কীভাবে এমন দুর্ঘটনা? দমকল যা বলল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement