advertisement

Bangla news : নাবালিকার মায়ের সঙ্গে প্রেম এবং যোগসাজস করে ধর্ষণ! গ্রেফতার মা ও ধর্ষক

Last Updated:

Bangla news :

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#উত্তর২৪পরগনা: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। সেই যুবক ধর্ষিতা ছাত্রীর মায়ের প্রেমিকা। ঘটনায় সেই যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, মেয়েকে ধর্ষণে যুবককে সহযোগিতা করে ধর্ষিতার মাও। তাই ধর্ষণে প্রেমিককে সহযোগিতা করার অভিযোগে মাকেও পুলিশ গ্রেফতার করেছে। ঘটনা উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দিন ইসলাম মণ্ডল। অভিযুক্ত মায়ের নাম সুমিতা ভৌমিক। শনিবার বনগাঁ চাইল্ড লাইনের পক্ষ থেকে ঘটনার কথা জানিয়ে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। রবিবার পুলিশ সুমিতা ভৌমিক ও তার প্রেমিক দিন ইসলাম মণ্ডলকে সকালে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিন ইসলাম ও সুমিতা ভৌমিকের বছর পাঁচেক ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্ক নিয়ে এলাকায় কানাঘুষো চলতে থাকলে বছর দুয়েক আগে তার নাবালিকা মেয়েকে প্রেমিকের কাছে টিউশন পড়তে দেয় সুমিতা। অভিযোগের পরে বাড়িতে পড়াতে এসে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। নাবালিকা তার মাকে জানালে চুপ করে যেতে বলেন সুমিতা। অভিযোগ প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে মেয়েকে একাধিকবার গর্ভনিরোধক ট্যাবলেট খাইয়েছিল সুমিতা।
advertisement
দিন কয়েক আগে নাবালিকা ঠাকুমার কাছে ঘটনার কথা খুলে বলে। বৃদ্ধা ঠাকুমা চাইল্ড লাইনে ফোন করে ঘটনার কথা জানায়। চাইল্ড লাইনের পক্ষ থেকে গোপালনগর থানার দ্বারস্থ হয় ঠাকুমা। তারপর গোপালনগর থানার পুলিশ সুমিতা ভৌমিক ও দিন ইসলাম মন্ডলকে গ্রেফতার করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla news : নাবালিকার মায়ের সঙ্গে প্রেম এবং যোগসাজস করে ধর্ষণ! গ্রেফতার মা ও ধর্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement