advertisement

Bangla News: মাত্র ১০ হাজারের সম্পত্তি, বোনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারল দাদা! হাড়হিম ঘটনা

Last Updated:

Bangla News: অভিযুক্ত দাদা দিলিপ নায়েকের বাড়ি পূর্ব সিংভূমের বড়াশোল থানার মানসমুড়া গ্রামে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
রাজু সিং, ঝাড়গ্রাম: দাদার হাতে বোন খুন। মাত্র ১০ হাজার টাকার সম্পত্তি নিয়ে বচসার জেরে খুন। হাঁসুয়া দিয়ে কুপিয়ে বোনকে হত্যা করার অভিযোগ। অভিযুক্ত ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। মৃতের নাম পুতুল নায়েক(৩৫)। বেলিয়াবেড়া থানার কানপুর গ্রামের বাসিন্দা ওই মহিলা।
অভিযুক্ত দাদা দিলিপ নায়েকের বাড়ি পূর্ব সিংভূমের বড়াশোল থানার মানসমুড়া গ্রামে। মা মারা যাওয়ার পর গত একমাস ধরে সৎদাদা বেলিয়াবেড়াতে বোনের বাড়িতে এসেছিল।
advertisement
গতকাল রাতে সেখানেই বাবার সামান্য জমি জায়গা নিয়ে বচসা শুরু হয় বোনের সঙ্গে। এরপরেই ঘরে থাকা হাঁসুয়া দিয়ে বোনকে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
চিৎকার চেচামেচিতে গ্রামের লোক জড়ো হতে থাকলে দিলীপ তার স্ত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাত্র ১০ হাজারের সম্পত্তি, বোনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারল দাদা! হাড়হিম ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement