advertisement

চিত্তরঞ্জনে দলীয় সভায় যাওয়ার পথে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

Last Updated:
#আসানসোল: দলীয় সভায় যাওয়ার পথে জোরদার বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয় ৷ ঘটনাস্থল সালানপুর ৷ ধস্তাধস্তি হয় বিক্ষোভকারী এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার বিশাল পুলিশবাহিনী ৷
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ৷ চিত্তরঞ্জনে বিজেপির দলীয় সভায় যাচ্ছিলেন বাবুল সুপ্রিয় ৷ তার সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরাও ৷ সেই সময়ই অন্যদিক থেকে আসছিল বাম এবং কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়ন সংগঠনগুলির মিছিল ৷ ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের সমর্থনে মিছিল করছিল ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি ৷
advertisement
advertisement
বিক্ষোভকারী এবং বিজেপিকর্মীদের ধস্তাধস্তিতে আটকে যায় বাবুল সুপ্রিয়র কনভয় ৷ কনভয় আটকে বাবুলের বিরুদ্ধে শ্লোগান তোলেন বিক্ষোভকারীরা ৷ বিক্ষোভকারী এবং বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ৷ বাবুল সুপ্রিয়ও নেমে আসেন গাড়ি থেকে ৷ অবশেষে, তাঁর মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ৷ পরে ঘটনাস্থলে আসে সালানপুর থানার পুলিশবাহিনী ৷ পুলিশের তত্ত্বাবধানে চিত্তরঞ্জনে পাঠানো হয় বাবুল সুপ্রিয়কে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিত্তরঞ্জনে দলীয় সভায় যাওয়ার পথে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement