advertisement

প্রকৃতিকে বাঁচানো না উন্নয়ন, ভোটে কোন পথে হাঁটবে অযোধ্যা পাহাড়

Last Updated:
#পুরুলিয়া : অযোধ্যা পাহাড় ৷ পুরুলিয়ার জনপ্রিয় এই পর্যটন কেন্দ্র ৷ পুরুলিয়ার এই পাহাড়ের চারপাশের শাল -পিয়ালের জঙ্গল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝোরা ৷ এই পরিবেশ মানুষকে টানে ৷ অযোধ্যা পাহাড়ের এই আদিম প্রকৃতির টানেই মানুষ আসেন এখানে ৷
তবে প্রকৃতির পাশাপাশি বেশ কিছু টুরিস্ট স্পটও রয়েছে এই অঞ্চলে, তারমধ্যে বেশির ভাগই হল বাঁধ বা ড্যাম ৷ বামনি জলধারার ওপর ইতিমধ্যেই তৈরি হয়েছে জলাধার ৷ মানুষ ঘোরাঘুরির পাশাপাশি এই সব স্পটে এসে আনন্দ করেন এমনকি নৌকায় ভ্রমণও করেন ৷ আর এই কথা মাথায় রেখেই ফের ড্যাম তৈরির ভাবনা অযোধ্যা পাহাড়ে ৷ ঠুরগা জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অবশ্য মোটেই শান্তিতে নেই অযোধ্যা পাহাড় ৷
advertisement
অযোধ্যা পাহাড়ে চারটি বড় জলপ্রপাত রয়েছে ৷ সেগুলি হল বামনী, তুরগা বা ঠুরগা, কাঠালজোলা, বান্দু ৷ পুরুলিয়া পাম্পড স্টোরেজ হওয়ার জন্য বামনীর মূল জলধারা হারিয়ে গেছে ৷ অযোধ্যাবাসী আর তাই চাইছে না এই একই পরিণতি হোক তাদের ঠুরগার ৷ লোকসভা নির্বাচনের আগে এটাই অযোধ্যা পাহাড়ের জনপদগুলির সমস্যা ৷ স্থানীয় স্তরের এই আন্দোলন এখন আদালতেও পৌঁচেছে ৷
advertisement
advertisement
5444_984369291630392_3403170771588523458_n
্োস
ছোট্ট জনপদের মানুষগুলি যাদের খাবার ও জলের সমস্যা নিয়ে দিন কাটে , বছরের তিন থেকে চার মাস বাড়ির ছেলেরা কোনও কাজ না পেয়ে বসে থাকে তাদের কাছে অবশ্য এই আন্দোলন আলাদা কোনও গুরুত্ব রাখে না ৷ তারা শুনেছেন আন্দোলনের কথা ৷ তবে কিছু না বলতে পারলেও তারা এটা বলতে পারছেন যে অযোধ্যা পাহাড় যার কোলে তারা ছোট থেকে বড় হয়েছেন তাকে নষ্ট হতে দেবেন না ৷
advertisement
তবে যারা হোটেল কর্তৃপক্ষ তারা অবশ্য এই জলধার প্রকল্পের জন্য জোর সওয়াল করছেন ৷ তাদের মতে এই প্রকল্প হলে বিদ্যুৎ সমস্যা মিটবে পাশাপাশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পটও বাড়বে , তাতে আরও মানুষ এই অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসবেন ৷
এই লড়াইয়ে কোন মত জিতবে জানা নেই ৷ কারণ হাইকোর্টের নির্দেশে আপাতত ঠুরগা প্রকল্পে স্থগিতাদেশ দেওয়া আছে ৷ অরণ্য ধ্বংস করে পর্যটন বৃদ্ধি না  প্রকৃতি মা-কে বাঁচিয়ে রেখে বিকাশ কোন পথে যাবে অযোধ্যা পাহাড় জবাব দেবে সময় ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রকৃতিকে বাঁচানো না উন্নয়ন, ভোটে কোন পথে হাঁটবে অযোধ্যা পাহাড়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement