advertisement

Latest Bangla News|| ফের মধ্যযুগীয় বর্বরতা! 'ডাইনি' অপবাদে গ্রামছাড়া গর্ভবতী, শিশু-সহ একই পরিবারের ৮

Last Updated:

Latest Bangla News: আবারও মধ্যযুগীয় বর্বরতা পারুইতে। দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী বাসিন্দারা।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#পারুই: আবারও মধ্যযুগীয় বর্বরতা পারুইতে। দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী বাসিন্দারা। পারুই থানার অন্তর্গত রহমতপুর এলাকার দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল আদিবাসী সম্প্রদায়ের মোড়ল-সহ আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন। ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা দুই বাচ্চাকে নিয়ে তাঁরা পথে এসে দাঁড়িয়েছে বলে দাঁড়াচ্ছেন ডাইনি অপবাদে গ্রামছাড়া বাসিন্দারা।
তিন জন মহিলার মধ্যে একজন মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা। বোলপুর ব্লকের বিডিও শেখর সাই সম্পূর্ণ বিষয়টি শুনে স্থানীয় প্রশাসনকে অর্থাৎ পারুই থানার পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে গ্রামের বাইরে তাঁদের গ্রামে ফেরানোর কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের আগে পুজো দিয়ে গঙ্গাস্নান, জল থেকে আর উঠলই না সুদীপ!
এ বিষয়ে রহমতপুর আদিবাসী পাড়ার মোড়ল মুর্মু জানিয়েছেন, কাউকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়নি এবং ওই পরিবার নিজেরাই গ্রাম ছেড়ে চলে গেছে, পরিবারটিকে গ্রাম থেকে কেউ বার করেনি বলে জানিয়েছেন গ্রামের মোড়ল। গ্রামছাড়া গ্রামবাসীরা এই মুহূর্তে পারুই থানায় আশ্রয় নিয়েছে। পুলিশ সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে। যত দ্রুত সম্ভব এই সমস্ত গ্রামবাসীকে গ্রামে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিডিও-এর তরফ থেকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News|| ফের মধ্যযুগীয় বর্বরতা! 'ডাইনি' অপবাদে গ্রামছাড়া গর্ভবতী, শিশু-সহ একই পরিবারের ৮
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement