advertisement

অর্থের অভাবে বন্ধ আসানসোল জেলা আদালতের নতুন ভবন নির্মাণের কাজ

Last Updated:

অর্থের অভাবে আসানসোল জেলা আদালতের জন্য তৈরি হওয়া নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ ।

#আসানসোল: অর্থের অভাবে আসানসোল জেলা আদালতের জন্য তৈরি হওয়া নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ । পরিদর্শনে এসেছিলেন আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক এবং হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
আসানসোলে নতুন জেলা হচ্ছে, যার জন্য জেলা আদালত ভবন নির্মাণ হচ্ছিল । অর্থের অভাবে বন্ধ সেই নির্মাণের কাজ । কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আসানসোল আদালত পরিদর্শনে এসেছিলেন । ছিলেন আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক ।
জেলা আদালত যিনি তৈরি করছেন সেই ঠিকাদার সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টাকার অভাবে জেলা আদালত নির্মাণের কাজ বন্ধ আছে । তবে মলয়বাবু বলেন ফান্ড বরাদ্দ হয়ে গিয়েছে , কয়েকদিনের মধ্যে টাকা চলে আসবে । চরম অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি । পূর্ত দফতরের আধিকারিকরা কোনও কাগজপত্র ছাড়াই আসাতে রেগে যান বিচারপতি । তিনি বলেন পরের পরিদর্শন ১৯ বা ২০ নভেম্বর হবে ৷ সেদিন সমস্ত কাগজপত্র যাচাই করা হবে । এখন দেখার, এই জেলা আদালত ভবন নির্মাণের কাজ কবে নাগাদ শেষ হয় ।
advertisement
advertisement
দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন এদিন পরিদর্শন করেন আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক ও কলকাতা উচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । আসানসোলে জেলা আদালতের পরিকাঠামো দেখে ফেরার পথে দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন নির্মানের বিষয় নিয়ে আলোচনা করেন বিচারক ও আইনজীবীদের সঙ্গে । নতুন আদালত ভবনের প্ল্যানিং দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তিনি জানান আগামী পঞ্চাশ বছরের ভবিষ্যত পরিকল্পনা করে নতুন ভবন নির্মান করা উচিৎ । কিন্তুু বর্তমানে যেখানে নতুন ভবন হচ্ছে সেখানে পার্কিংয়ের যথেষ্ট জায়গা নেই । বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা করে নতুন বিল্ডিং প্ল্যান করতে নির্দেশ দিয়েছেন তিনি । আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন নতুন করে প্লানিং করতে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারদের । বর্তমানে মহকুমা শাসকের দফতরে ভাড়া বাড়িতে দুর্গাপুর মহকুমা আদালতের কাজ চালানো হয় ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অর্থের অভাবে বন্ধ আসানসোল জেলা আদালতের নতুন ভবন নির্মাণের কাজ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement