advertisement

Howrah News: কলকাতার খুব কাছেই মাত্র ১০০০ টাকায় চিত্র প্রদর্শনীর দুর্দান্ত সুযোগ, ঝাঁ চকচকে প্রদর্শনী গৃহ, আজই যোগাযোগ করুণ

Last Updated:

Howrah News: ছোট-বড় সব শিল্পীরাই এবার সুযোগ পাবেন নিজের শিল্প প্রদর্শনের। আর্থিক কারণে প্রদর্শনী থেকে বঞ্চিত হবেন না কোন শিল্পী। হাওড়ার 'ও ফাইভ' স্টুডিওতে মাত্র ১০০০ টাকায় প্রদর্শনীর সুযোগ।

+
হাওড়ার

হাওড়ার 'ও ফাইভ' স্টুডিও

হাওড়া,রাকেশ মাইতি: সব শিল্পী পাবেন প্রদর্শনীর সুযোগ। শিল্পীর শিল্প প্রদর্শন হবে আরও সহজে। প্রচুর অর্থ ব্যয় নয়, খুব সামান্য ব্যয় করেই প্রদর্শন এর সুযোগ পাবেন শিল্পীরা। হুগলি নদীর পশ্চিম পাড়ে, কলকাতার খুব কাছেই ‘O5’ একটি আদর্শ প্রদর্শনী গৃহ। যেখানে নামমাত্র খরচে প্রদর্শনের সুযোগ। অল্পদিনেই এই প্রদর্শনী গৃহে বেশ কিছু প্রদর্শনীও সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই এই প্রদর্শনী গৃহে ভাস্কর লাহিড়িদে’র মত গুণী শিল্পীদের একক ছবি প্রদর্শনী আয়োজিত হয়েছে।
হাওড়া জেলায় বহু নামি শিল্পী রয়েছেন। আবার বর্তমান সময়েও আরও বেশি সংখ্যক উঠতি প্রতিভা। তাঁদের সৃজনশীল ভাবনায় সৃষ্টি, শিল্পানুরাগী মানুষের কাছে তুলে ধরার সুযোগ। জেলায় এমন বহু শিল্পী রয়েছেন যারা মোটা টাকা খরচ করে প্রদর্শনী গৃহে ছবি ও অন্যান্য সৃষ্টি প্রদর্শন করাতে পারেন না, সমস্ত শিল্পীরাই এবার প্রদর্শনের সুযোগ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ রোগ নিয়ে আর হয়রানি নয়! দুয়ারে পৌঁছবে ভ্রাম্যমান স্বাস্থ্যযান, বিনামূল্যে মিলবে প্রাথমিক থেকে জরুরি স্বাস্থ্য পরিষেবা
স্টুডিও ‘ও ফাইভ’ হাওড়া ক্যারি রোডে অবস্থিত। হাওড়ার সমস্ত শিল্পীদের সৃষ্টি তুলে ধরার প্রয়াসে প্রদর্শনী গৃহের সমস্ত সুযোগ-সুবিধা সম্পন্ন একটি মাধ্যম হিসাবে কাজ করবে ‘ও ফাইভ’ স্টুডিও। অন্যান্য স্টুডিও বা প্রদর্শনী গৃহে সর্বনিম্ন যেখানে ৩-৫ হাজার টাকা প্রতিদিন খরচ করতে হয়। কিন্তু এখানে দিন প্রতি মাত্র ১০০০ টাকা খরচ করে প্রদর্শনের সুযোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে উদ্যোক্তা পার্থ কর জানান, হাওড়ায় বহু গুণী শিল্পী রয়েছেন। আগামী দিনে আরও বহু শিল্পীর আত্মপ্রকাশ ঘটতে চলেছে। কিন্তু সেই সমস্ত শিল্পীর সৃষ্টি মানুষের কাছে পৌঁছয় না। হাওড়া শহরে দু-একটা প্রদর্শনী গৃহ রয়েছে। যেখানে সবার সুযোগ হয় না অর্থনৈতিক ও নানা কারণে। সেই সমস্ত দিকে গুরুত্ব দিয়ে স্টুডিও ‘ও ফাইভ’ এর আত্মপ্রকাশ। যেখানে খুব কম খরচে ছবি-সহ বিভিন্ন সৃষ্টি প্রদর্শনী এবং ওয়ার্কশপ করার সুযোগ থাকছে। এছাড়াও আরও সুবিধা হল, এখানে থেকে প্রদর্শনী করতে পারবেন শিল্পী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: কলকাতার খুব কাছেই মাত্র ১০০০ টাকায় চিত্র প্রদর্শনীর দুর্দান্ত সুযোগ, ঝাঁ চকচকে প্রদর্শনী গৃহ, আজই যোগাযোগ করুণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement