advertisement

নকুলদানা, লাড্ডুর পর এবার পয়লার প্রচারে দেদার বিতরণ রসগোল্লা

Last Updated:
#শ্রীরামপুর: ভোটারদের নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে শিরোনামে বীরভূমের কেষ্ট৷ পয়লা বৈশাখে এক ধাপ এগিয়ে পথচলতি মানুষকে রসগোল্লা খাওয়ালেন কেষ্টদার ভাই৷ কেষ্ট ঠিকই, তবে বীরভূমের নন৷ শ্রীরামপুরের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা কেষ্ট মুখোপাধ্যায়ের ভাই অমিয় মুখোপাধ্যায়৷
ঠা ঠা গরমে নাজেহাল সকলে৷ ভোটের সময়ে সেই উত্তাপ আরও বেড়েছে৷ তাই নতুন বছরে মিষ্টিমুখ করিয়ে মানুষকে একটু কাছে টানার প্রয়াস শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান অমিয় মুখোপাধ্যায়ের৷ পয়লা বৈশাখে তাই সকাল সকাল দলীয় কর্মীদের সঙ্গে জিটি রোডে নিজে হাতে পথচারীদের রসগোল্লা খাওয়াতে পৌঁছে গেলেন অমিয়৷
অনেকে এর মধ্যে রাজনীতি খুঁজছেন৷ তবে সে সব নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি৷ কেষ্টদার ভাই বলে কথা, স্ট্রেট ব্যাটে নিন্দুকদের জবাব দিলেন অমিয়৷ নকুলদানা থেকে লাড্ডু, ভোটের মরশুমে সবই ভোটারদের মুখে উঠছে৷ তালিকায় এ বার যুক্ত হল রসগোল্লা৷ বীরভূমের কেষ্ট যেমন সমালোচনা নিয়ে ভাবেন না, তেমনই ভাবেন না শ্রীরামপুরের কেষ্টদার ভাইও৷ সবই নাম মাহাত্ম্য৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নকুলদানা, লাড্ডুর পর এবার পয়লার প্রচারে দেদার বিতরণ রসগোল্লা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement