advertisement

Amit Shah Rally for Rahul Sinha: বঙ্গেই এখন শাহি-বাস, রবিতে রাহুলের রেকর্ড বদলাতে হাবড়ায় অমিত!

Last Updated:

এবারের জয় নিয়েও চিন্তায় রাহুল। যদিও প্রকাশ্যে তা স্বীকার করছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার অবশ্য রাহুলকে জেতাতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব।

#হাবড়া: লোকসভা হোক বা বিধানসভা-- হারই যেন তাঁর প্রাপ্য। কিন্তু এবার 'আসল পরিবর্তনের' ডাক তুলে সেই প্রাপ্যকে পজিটিভ দিকে ঘোরাতে চাইছেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah)। কথা হচ্ছে, হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে (Rahul Sinha) নিয়ে। ভোটে দাঁড়ানো মানেই হারই এতদিন 'অভ্যাসে' পরিণত করে ফেলেছেন রাহুল। এবারও হাবড়ায় হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে তাঁকে লড়তে পাঠিয়েছে বিজেপি। ফলে এবারের জয় নিয়েও চিন্তায় রাহুল। যদিও প্রকাশ্যে তা স্বীকার করছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার অবশ্য রাহুলকে জেতাতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই রবিবারই হাবড়ায় রোড শো করার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে বারবার বিতর্কে জড়িয়েছেন রাহুল সিনহা। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পর রাহুল বলেছিলেন, 'চার জন নয়, কেন্দ্রীয় বাহিনীর উচিৎ ছিল আট জনকে গুলি করে মারা।' সেই মন্তব্য নিয়ে শোরগোল পড়েছিল রাজ্যে। নির্বাচন কমিশন তাঁর প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞাও জারি করেছিল। যদিও সেই নিষেধাজ্ঞার মধ্যেই কখনও তিনি নিজের প্রচারের সভামঞ্চের নীচেই ঠায় বসেছিলেন, কখনও আবার ব্যাগ হাতে বেরিয়ে পড়েছিলেন বাজারে। যদিও সেসবের যুক্তিও দিয়েছিলেন তিনি।
advertisement
সেই রাহুলকেই এবার জেতাতে মরিয়া বিজেপি। যদিও বিজেপির অন্দরের অনেকেই রাহুলের এবারের জয় নিয়েও সন্দিহান। এমনকী তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বারবার দাবি করে চলেছেন, হেসেখেলে অন্ততপক্ষে ৫০ হাজার ভোটে রাহুল সিনহাকে হারাবেনই। এমত অবস্থায় এবারের রাহুলের জন্য আসরে স্বয়ং অমিত শাহ।
advertisement
ইতিমধ্যেই রাহুলকে জেতানোর আহ্বান জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে ভুবনেশ্বরের জেল দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বারবার দাবি করেছেন, জিতছেন রাহুল সিনহাই। আর হুঙ্কার ছেড়েছেন, হাবড়া, বারাসাতের ছোট-মাঝারি দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের এরপর ঠাঁই হবে বারাসাত জেল, আর জ্য়োতিপ্রিয় মল্লিকদের মতো 'বড়' নেতাদের তাঁরা ভুবনেশ্বরের জেল দেখাবেন।
advertisement
দুটো বড় নির্বাচনে প্রার্থী হয় গোহারা হেরেছেন রাহুল সিনহা। এবার তিনি হারের হ্যাটট্রিকের সামনে। আবার প্রথম বড় জয়ের সামনেও। তাই তাঁকে জেতাতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু আদৌ কি রাহুলের ভোট ভাগ্য বদলে দেবে হাবড়াবাসী, উত্তর মিলবে ২ মে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amit Shah Rally for Rahul Sinha: বঙ্গেই এখন শাহি-বাস, রবিতে রাহুলের রেকর্ড বদলাতে হাবড়ায় অমিত!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement