advertisement

মেয়ের বিয়ের জন্য তৈরি গয়না হল চুরি, মাথায় হাত গৃহস্থের, তারপর...

Last Updated:

জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা বাড়ি তালা বন্ধ করে বেরিয়ে যান ।রাতে গৃহকর্তা লক্ষ্মণ হালদার কাজ সেরে বাড়িতে আসার পর গেট খুলে ঘরে ঢোকার পর দেখে সমস্ত কিছু এলোমেলো রয়েছে ।

#গোবরডাঙ্গা: মেয়ের বিয়ের জন্য তৈরি করা হয়েছিল গয়না । ফাঁকা বাড়ি পেয়ে গয়না চুরি করে চোর তদন্তে নেমে ঘন্টা দেড়েকের মধ্যেই চোর সহ গয়না উদ্ধার করল গোবরডাঙা থানার পুলিশ । ফাঁকা বাড়ি থেকে চুরি করল চোর । ঘটনার তদন্তে নেমে গোবরডাঙ্গা থানার পুলিশ চুরির অভিযোগের ঘন্টা দেড়েকের মধ্যেই চোর সহ সমস্ত সোনার গয়না উদ্ধার করল । পুলিশের এধরনের কাজে খুশি বাসিন্দারা ।
জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাড়ির সদস্যরা বাড়ি তালা বন্ধ করে বেরিয়ে যান ।রাতে গৃহকর্তা লক্ষ্মণ হালদার কাজ সেরে বাড়িতে আসার পর গেট খুলে ঘরে ঢোকার পর দেখে সমস্ত কিছু এলোমেলো রয়েছে । আলমারি খোলা , ঘরের পেছনের দেয়ালের কিছুটা জায়গা ভাঙ্গা আছে । পরে তার স্ত্রী ও মেয়েকে খবর দিলে তারাও আত্মীয় বাড়ি থেকে বাড়িতে আসে । লক্ষণ বাবুর মেয়ে অলিভিয়া হালদারের সামনের ফেব্রুয়ারীতে বিয়ে তাই কিছু কিছু গয়না তিনি তৈরি করতে শুরু করেছেন । জামাইয়ের জন্য উপহার স্বরূপ বানানো ১২ গ্রামের সোনার চেন ও মেয়ের এক জোড়া কানের ঝুমকো যার ওজন প্রায় দশ গ্রাম চুরি গিয়েছে ।
advertisement
পরিবারের সন্দেহর ভিত্তিতে চার-পাঁচজনকে জিজ্ঞাসা করার পর ঘটনায় এক অভিযুক্ত তার দোষ স্বীকার করে । পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম ইন্দ্রজিৎ পাল ।তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত মাল উদ্ধার হয়েছে । এই চুরির ঘটনায় ইন্দ্রজিৎ একাই ছিল বলে জানিয়েছে পুলিশ ।ধৃতকে বুধবার পাঠানো হয়েছে বারাসত আদালতে । ইন্দ্রজিৎ এলাকাতে প্রতিবেশীদের কাছ থেকে কয়েকবার ছোটখাটো চুরি করেছে তবে সে ক্ষেত্রে থানায় অভিযোগ না হওয়ায় পার পেয়ে যায় বলে জানিয়েছে বাসিন্দারা ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়ের বিয়ের জন্য তৈরি গয়না হল চুরি, মাথায় হাত গৃহস্থের, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement