advertisement

Alipurduar Accident: গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারে দুর্ঘটনায় মৃত্যু ৩ বন্ধুর, গুরুতর আহত ১

Last Updated:

মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পুটিমারি গ্রাম

মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পুটিমারি গ্রাম
মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পুটিমারি গ্রাম
আলিপুরদুয়ার: জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর, জখম ১।মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পুটিমারি গ্রাম। মৃতদের নাম প্রদীপ ঘোষ (২৪), অভিজিৎ দাস ( ২৪) দ্বীপ দাস (২৩)। জখম যুবকের নাম বিনয় পাল চৌধুরি(২৩) । মৃত ও জখমরা সকলেই বন্ধু। তাঁরা প্রত্যেকেই আলিপুরদুয়ারের বাসিন্দা। বাড়ি আলিপুরদুয়ারের বিবেকানন্দ ক্লাব, রাজাভাতখাওয়া ও জিতপুর এলাকায়। জখম যুবক ভোলারডাবরির বাসিন্দা।
জানা যায়, ভোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ৩১ সি জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে। পথ দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে, চালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওই তিন যুবকেরই বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট্রাল ব্যাংকের সামনে একটি বটগাছে এসে ধাক্কা মারে যাত্রীবাহী ছোট গাড়িটি। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি দুমড়েমুচড়ে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। গাড়িটি তীব্র গতিতে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে বারোবিশার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা বড় বটগাছে ধাক্কা মারে। প্রধান সড়কের উপরেই ছিটকে পড়েন ক্ষতবিক্ষত তিন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক। রক্তাক্ত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
সকাল থেকেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। স্থানীয়রা জানিয়েছেন,বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে মর্মান্তিক দৃশ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ার এবং সংলগ্ন এলাকায়। নেশা করে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে।
advertisement
শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মাদক জানান, ” খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎষকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আমরা গোটা ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipurduar Accident: গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেল গাড়ি, আলিপুরদুয়ারে দুর্ঘটনায় মৃত্যু ৩ বন্ধুর, গুরুতর আহত ১
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement