advertisement

থানা উদ্বোধনের আগেই রণক্ষেত্র ভাটপাড়া, জারি ১৪৪ ধারা

Last Updated:
#ভাটপাড়া: ফের রণক্ষেত্র ভাটপাড়া। ভাটপাড়া ও জগদ্দলে জারি ১৪৪ ধারা ৷ দুষ্কৃতী তাণ্ডবে নিহত তিন। আহত চার। এলাকা দখল ঘিরে সংঘর্ষ। দফায় দফায় বোমাবাজি, সঙ্গে জোরদার গুলির লড়াই। আহতদের চিকিৎসা চলছে কলকাতার বেসরকারি হাসপাতালে। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বারাকপুর পুলিশ কমিশনারেটে এডিজি দক্ষিণবঙ্গকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হল ভাটপাড়ায় ৷
ভোটের সময় থেকেই চলছে হিংসা ৷ বোমাবাজি, গুলির লড়াইয়ে মাঝেমধ্যেই উত্তাপ ছড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনার এই এলাকা। এলাকা দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল ভাটপাড়া৷ গুলিতে নিহত হলেন ২ স্থানীয় যুবক৷ মৃতদের নাম সন্তোষ সাউ ও রামবাবু সাউ৷ আহত অবস্থায় আরও ৪ জন ভর্তি বেসরকারি হাসপাতালে ৷ এলাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও বিশাল পুলিশ বাহিনী ৷
advertisement
এলাকায় নিরাপত্তা বাড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিল ভাটপাড়া তদন্ত কেন্দ্রের। তার আগেই ফের দুষ্কৃতী তাণ্ডবে রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া ৷ বৃহস্পতিবার, সকাল নটা নাগাদ, নতুন তদন্তকেন্দ্র উদ্বোধন নিয়ে ব্যস্ত পুলিশকর্তারা। আচমকা তদন্তকেন্দ্রের সামনে শুরু হয় বোমাবাজি। বিভিন্ন গলি থেকে মুহুর্মহু উড়ে আসতে থাকে বোমা। চলে গুলিও। পুলিশ ধাওয়া করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন স্থানীয় যুবক রামবাবু সাউ ও মিষ্টি বিক্রেতা সন্তোষ সাউ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম বেশ কয়েকজন।
advertisement
advertisement
পুলিশ প্রথমে পিছু হটলেও, পরে বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে ফেলে। নামে র‍্যাফ, কমব্যাট ফোর্স। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা। আহতদের কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ধরমবীর সাউ নামে এক ফুচকা বিক্রেতার। সন্তোষ সাউ, বিক্রম বর্মা ও প্রদীপ সাউয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অস্ত্রোপচার হয়েছে। ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
থানা উদ্বোধনের আগেই রণক্ষেত্র ভাটপাড়া, জারি ১৪৪ ধারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement