advertisement

Abhishek Banerjee: মুহূর্তেই লণ্ডভণ্ড...! তাঁবুর বাইরে ছোটাছুটি...! অবশেষে অভিষেক নিলেন 'বড়' সিদ্ধান্ত

Last Updated:

Abhishek Banerjee: এর আগেও পূর্ব বর্ধমানে এরকমই ঝড়-বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ ভাতারের কাছে রাস্তায় তাঁর কনভয় দাঁড়িয়ে যায়৷ সেদিনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই অভিষেকের একাধিক সভা বাতিল করে দেওয়া হয়৷

কালবৈশাখীতে লণ্ডভণ্ড অভিষেকের তাঁবু!
কালবৈশাখীতে লণ্ডভণ্ড অভিষেকের তাঁবু!
দুর্গাপুর: ফের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁবু। ভয়ংকর ঝড়-বৃষ্টির জেরে কার্যত স্থগিত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক। এদিন দুপুর ৩টে নাগাদ দূর্গাপুরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়৷ শুরু হয়ে যায় বীভৎস ঝড় ও বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে দুইয়ের প্রকোপ৷
কয়েক মুহূর্তের মধ্যেই চারিদিক অন্ধকার করে আসে। শুরু হয় তুমুল ঝড় ও নাগাড়ে বৃষ্টি। অবস্থা এমন হয় যে অভিষেককে তাঁবু থেকে সরিয়ে নিয়ে আসা হয় ক্যারাভানে৷ বাকি যাঁরা উপস্থিত ছিলেন তাঁদেরকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷
advertisement
অবস্থা এমন হয় যে তাঁবুর বা ক্যাম্পের বাইরে ছোটাছুটি শুরু হয়ে যায়। ভেঙে পড়ে টেন্টের একাধিক অংশ। ভেঙে পড়ে ক্যাম্পের সীমানার অংশ৷ লণ্ডভণ্ড হয়ে যায় গোটা পরিবেশ।
advertisement
এর আগেও পূর্ব বর্ধমানে এরকমই ঝড়-বৃষ্টির মধ্যে আটকে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ ভাতারের কাছে রাস্তায় তাঁর কনভয় দাঁড়িয়ে যায়৷ সেদিনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই অভিষেকের একাধিক সভা বাতিল করে দেওয়া হয়৷
advertisement
এদিনও দূর্গাপুর থেকে বেরিয়ে বাঁকুড়ায় অভিষেকের একাধিক জনসংযোগ কর্মসূচী ছিল। সেগুলোও আদৌ সঠিক সময়ে করা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আবির ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: মুহূর্তেই লণ্ডভণ্ড...! তাঁবুর বাইরে ছোটাছুটি...! অবশেষে অভিষেক নিলেন 'বড়' সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement