advertisement

Crime News:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জলাশয় থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, হঠাৎ চাঞ্চল্য

Last Updated:

Crime News:তবে মৃতার নাম ও পরিচয় জানা যায়নি।

বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গোলাপবাগ ক্যাম্পাসের জলাশয় থেকে এক এক তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে। তবে মৃতার নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহরে হঠাৎই এক মহিলার মৃতদেহ ভাসতে দেখেন ক্যাম্পাসের কর্মচারীরা। এর পরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যালে। তবে এই মৃতদেহ কোথা থেকে এল, না বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের কোন ছাত্রীর? সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মৃতার নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
বর্ধমান থানার পুলিশ কোনও সম্ভাবনার দিকই বাদ দিচ্ছে না৷ বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে কেন এই তরুণীর দেহ পড়ে রইল? এই তরুণীকে কী খুন করা হয়েছে? নাকি অন্য কোনও কারণে কোনও দুর্ঘটনা ঘটেছে? নাকি, অন্যত্র খুন করে এই তরুণীর দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে৷ ঘটনার পর সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ৷
advertisement
শরদিন্দু ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জলাশয় থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, হঠাৎ চাঞ্চল্য
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement