advertisement

কালনার ‘চেনম্যান’কে ধরিয়ে দিলেন কে? চিনে নিন সেই সিভিক ভলেন্টিয়ারকে

Last Updated:

পুলিশকে কামারুজ্জামান জানিয়েছে, তাঁর অপারেশন শুরু ২০১৮-র অক্টোবর থেকে।

#কালনা: লাল বাইক আর লাল হেলমেট। হেলমেট আর বাইকের রঙের সূত্রেই গ্রেফতার হয় কালনার চেনম্যান। ২০১৮ সালের অক্টোবর থেকে অপারেশন শুরু। টার্গেট ১৪ জন মহিলা। তার মধ্যে নিহত ৬।
রবিবার কালনার কাখুরিয়ায় লাল বাইক আর লাল হেলমেট পরে এক যুবককে যেতে দেখেন সিভিক ভলান্টিয়ার অনির্বাণ ঘোষ। তাঁর কাছে খবর ছিল, কয়েকমাস ধরে কালনায় ঘুরছে চেনম্যান আতঙ্ক। চেন আর লোহার রড নিয়ে মহিলাদের উপর হামলা চালাচ্ছে সে। সিসিটিভি ফুটেজ অনুসারে, সেই আততায়ীর হেলমেট আর বাইকের রং লাল। নাইলনের ব্যাগ দেখে সন্দেহের বশে সিভিক ভলান্টিয়ার ধরে ফেলেন অনির্বাণ। জেরা করতেই বোঝা যায়, এই সেই কীর্তিমান। ধৃতের নাম কামারুজ্জামান সরকার। উদ্ধার হয় বাজারের থলি, লোহার রড ও চেন। পুলিশকে কামারুজ্জামান জানিয়েছে, তাঁর অপারেশন শুরু ২০১৮-র অক্টোবর থেকে।
advertisement
আগে ভাঙা লোহা, টিন বিক্রি করত কামারুজ্জামান। তাই এলাকা ছিল হাতের মুঠোয়। খুনের আগে কামারুজ্জামান রীতিমত রেইকি করে নিত। পালিশ করা জুতো, পরিষ্কার শার্ট পরে ধোপদুরস্ত হয়ে বেরোত সে। কোনও মহিলা বাড়িতে একা রয়েছেন কি না তা জেনে নিত চেনম্যান৷ এরপর বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয়ে বাড়িতে ঢুকে পড়ত৷ কামারুজ্জামানের সমুদ্রগড়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে গয়না, ক্যামেরা-সহ বিভিন্ন লুঠের সামগ্রী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালনার ‘চেনম্যান’কে ধরিয়ে দিলেন কে? চিনে নিন সেই সিভিক ভলেন্টিয়ারকে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement