advertisement

ছিঃ...! চরম পৈশাচিক, নিষ্পাপ অবলা ৭ কুকুরছানার সঙ্গে যা ঘটল, এর চেয়ে লজ্জা আর কী হতে পারে!

Last Updated:

সাতটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হ*ত্যা*র অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু সাতটি কুকুরছানার মৃত্যু হয়েছে তা নয়, আহত হয়েছে মা কুকুরটিও।

মৃত কুকুরছানাদের নিয়ে যাওয়া হচ্ছে 
মৃত কুকুরছানাদের নিয়ে যাওয়া হচ্ছে 
বিষ্ণুপুর: বিষ্ণুপুরে সাতটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হ*ত্যা*র অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু সাতটি কুকুরছানার মৃত্যু হয়েছে তা নয়, আহত হয়েছে মা কুকুরটিও। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার জয়রামপুর মোড় এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পুষ্পিতা কর্মকার দাস নামের এক পশুপ্রেমী ও সমাজসেবী বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই কুকুরছানাদের তাঁরাই স্থানীয় একটি জায়গায় রাখার ব্যবস্থা করেছিলেন।
সপ্তাহখানেকের মধ্যে কুকুরছানাগুলির বিভিন্ন জায়গায় দেওয়ার কথাও হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন ব‌্যক্তিদের সঙ্গে যোগাযোগও চলছিল। কিন্তু এরমধ্যে হঠাৎ এই ঘটনা লক্ষ্য করেন তাঁরা।
advertisement
advertisement
এদিকে কে বা কারা এই ঘটনা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে মৃত কুকুরছানাদদের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনার ওই ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা তা দেখছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই ঘটনায় পুষ্পিতা কর্মকার দাস জানিয়েছেন, “এই ঘটনা নির্মমতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অসহায় প্রাণীগুলি কারও ক্ষতি করেনি। এদের থেকে যাতে কারও অসুবিধা না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছিল।
তাও এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই কুকুরছানাগুলি বয়স এক মাসের মধ্যে বলে জানা গিয়েছে। আর কয়েক সপ্তাহের মধ্যে কুকুরছানাগুলিকে আগ্রহী ব্যক্তিদের বাড়িতে পাঠানো হত। কিন্তু এর মধ্যেই এই ঘটনা ঘটায় হতাশ সকলেই। সকলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছিঃ...! চরম পৈশাচিক, নিষ্পাপ অবলা ৭ কুকুরছানার সঙ্গে যা ঘটল, এর চেয়ে লজ্জা আর কী হতে পারে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement