advertisement

কাকদ্বীপে জুয়ার আসর থেকে গ্রেফতার ৬, উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা

Last Updated:

এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছে এমন খবর আসে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের কাছে

জুয়ার আসর থেকে গ্রেফতার ৬
জুয়ার আসর থেকে গ্রেফতার ৬
#নবাব মল্লিক, কাকদ্বীপ : কাকদ্বীপে জুয়ার আসর থেকে ৬ ব‍্যক্তিকে গ্রেফতার করল কাকদ্বীপ থানার পুলিশ। ধৃত ৬ ব‍্যক্তির নাম পীযূষ দাস, সঞ্জীব দাস, রাজু দাস, অজিত দাস, সুব্রত দাস ও মিলন দাস। ধৃত ব‍্যক্তিদের গ্রেফতার করার পর মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছে এমন খবর আসে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের কাছে। এই খবরের উপর ভিত্তি করে এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। অবশেষে সোমবার গোপনসূত্রে খবর পেয়ে কাকদ্বীপে একটি জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ। এরপর ওই ৬ ব‍্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
ধৃতদের কাছ থেকে ৫০ হাজার টাকার বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন‍্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ‌। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জুয়ার চক্রের মাথাদের ধরার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল গ‍্যাম্বলিং এন্ড প্রাইজ কম্পিটিশান আ্যকট ১৯৫৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করার পর আরও সক্রিয় হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার কাকদ্বীপের স্থানীয় একটি ক্লাবে অভিযান চালায়। সেখানে থেকে ধৃতদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের গ্রেফতার করার পর তাদেরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এলাকায় এরকম আর কতগুলি জুয়ার আসর বসছে তার খোঁজ নেওয়া শুরু হয়েছে। এই বিশাল চক্রের মাথাদের খোঁজে এলাকায় লাগাতার তল্লাশি চলবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকদ্বীপে জুয়ার আসর থেকে গ্রেফতার ৬, উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement