advertisement

Latest Bangla News: লিচু বাগানে পড়ে গলা কাটা লাশ! মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা কিশোরের সঙ্গে

Last Updated:

Latest Bangla News: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে আর বাড়ি ফেরা হল না বছর চোদ্দর কিশোরের।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#মুর্শিদাবাদ: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে  আর বাড়ি ফেরা হল না বছর চোদ্দর  কিশোরের। শনিবার বিকেল নাগাদ ঘুরতে বেরিয়েছিল, কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেনেনি সে। ফলে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকেরা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোন ভাবেই খোঁজ মেলেনি ওই কিশোরের। রবিবার সকালে ওই যুবকের কাকা লিচু বাগানে গলাকাটা অবস্থায় দেখতে পায় রামিজকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার জিগরীমোড় এলাকায়।
পরিবারসূত্রে জানা যায় মৃত যুবকের নাম রামিজ শেখ (১৪)। শনিবার বিকেল নাগাদ বাড়ি থেকে বের হয় রামিজ। কিন্তু সারা রাত কাটলেও বাড়ি ফেরেনি সে। রবিবার সকালে ওই কিশোরের কাকা যখন লিচু বাগানে যান দেখতে পান গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে রামিজ । পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ও পরে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাসালে পাঠানো হয়।
advertisement
advertisement
চোদ্দ বছরের এক কিশোরের গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। এই বিষয়ে ওই নাবালকের কাকা নওসর আলি জানান শনিবার দুপুর নাগাদ বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিল রামিজ। এরপর রাত হলেও বাড়ি ফেরেনি। সেই কারণে বাড়িরলোকজন মিলে খোঁজাখুজি শুরু করি। কিন্তু খুঁজে পায়নি। সকালে ফারাক্কা জিগরি মোড় এলাকায় লিচু বাগানে গলাকাটা অবস্থায় প্রথমে দেখি রামিজকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে  নিয়ে যায়।
advertisement
পরিবারের সঙ্গে কারও বচসা বা শত্রুতাও ছিল না। পুলিশ প্রশাসনের তৎপরতায় অভিযুক্তদের শীঘ্রই শনাক্ত করে, কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।  রামিজের বাবা নূর ইসলাম সেখ বলেন, '' দুই ছেলের মধ্যে এক ছেলে রামিজ l আমি লোহা-লক্কড়ের ভাংরির কাজ করি এলাকায়l ঘটনা যেটাই হোক না কেন  তাই বলে ছোট্ট শিশুটিকে এমন নিশংস ভাবে হত্যা হতে হবে ।কে এমন কাজ করলো পুলিশ তার তদন্ত করুক । দোষীদের ফাঁসি চাই।''
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: লিচু বাগানে পড়ে গলা কাটা লাশ! মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা কিশোরের সঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement