advertisement

South 24 Parganas News: হেলমেট ছাড়াই বেপরোয়া বাইক চালানোর পরিনাম, দুর্ঘটনায় মৃত ২, আহত ৩

Last Updated:

হেলমেটহীন অবস্থায় তিন যুবক কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইক ও ভ্যানে ধাক্কা মেরে বসে।

দক্ষিণ ২৪ পরগনা: হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালানোর মর্মান্তিক পরিণতি। কুলপিতে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহী যুবকের। এই ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন। মৃতদের নাম তন্ময় নস্কর (‌৩২)‌ ও প্রশান্ত নস্কর (‌২৮)‌।
দক্ষিণ ২৪ পরগনার কুলপির বেলপুকুরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকে হেলমেটহীন অবস্থায় তিন যুবক কুলপি থেকে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি উল্টো দিক থেকে আসা অন্য একটি বাইক ও ভ্যানে ধাক্কা মেরে বসে। এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলস্টোনের উপর গিয়ে ছিটকে পড়ে। গুরুতর জখম হন বেপরোয়া বাইকের তিন আরোহী’ই। ভ্যানচালক ও অন্য বাইকের চালক‌ও আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাঁদেরকে বেলপুকুর হাসপাতালে নিয়ে রায়। সেখানে চিকিৎসক ঘাতক বাইকের দুই আরোহীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে মৃত দুই ব্যক্তি পরস্পরের আত্মীয় হন। আহত মধ্যে একজনকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে ও বাকি দু’জনকে বেলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় রাস্তার পাশে থাকা মাইলফলক ভেঙে যায়। কুলপি থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বাইকের বেপরোয়া গতি রুখতে জাতীয় সড়কে পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহলদারি চালানো হবে বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: হেলমেট ছাড়াই বেপরোয়া বাইক চালানোর পরিনাম, দুর্ঘটনায় মৃত ২, আহত ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement