advertisement

South 24Parganas News: বাড়ির সামনে মদ্যপান, জুয়া! প্রতিবাদ করায় ভয়াবহ ঘটনা ঘটল দম্পতির সঙ্গে!

Last Updated:

South 24Parganas News: এ কেমন সময় ! অন্যায়ের প্রতিবাদ করাও যাবে না! ভয়াবহ ঘটনা ঘটল দম্পতির সঙ্গে! সোনারপুরে আতঙ্ক! জানুন

ঘটনাস্থলে এভাবে পড়ে আছে মদের বোতল
ঘটনাস্থলে এভাবে পড়ে আছে মদের বোতল
#সোনারপুর:  বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি।প্রতিনিয়ত প্রতিদিনই বাড়ির সামনে একদল যুবক মদ্যপান করে মাতলামো করতে থাকে। শুধু মদ্যপান নয়, অন্যান্য নেশার পাশাপাশি জুয়া, সাট্টার আসর বসায়। রাতে বাড়ি ফেরার সময় এক দম্পতি নিজেদের বাড়ির সামনে একদল যুবককে মদ্যপান করতে দেখে সেই ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ এরপরই মদ্যপ যুবকরা চড়াও হয় ওই দম্পতির উপর। তাঁদেরকে বেধড়ক মারধরের পাশাপাশি মহিলার শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ প্রতিবাদীর। জামাকাপড় ছিঁড়ে মোবাইল ফোন কেঁড়ে নিয়ে তা ভেঙেও দেওয়া হয়।
বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয় দু'জনকে। এছাড়াও প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা এমনটাই অভিযোগ। কোনমতে স্থানীয় মানুষের হস্তক্ষেপে রক্ষা পান ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত মালঞ্চ মাহিনগর এলাকায়।
এ বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে একজন গ্রেফতার হলেও বাকি ছয় সাতজন অভিযুক্ত পলাতক। বাকি ছয় জন অভিযুক্তকে খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। আক্রন্তদের দাবি, দিনের পর দিন এই এলাকায় মদ, গাঁজা আসর বেড়েই চলেছে।অন্যান্য নেশার পাশাপাশি সাট্টা, জুয়ার ঠেক চলছে এ বিষয়ে পুলিশ প্রশাসন কিম্বা স্থানীয় কাউন্সিলর কোন উদ্যোগ নিচ্ছেন না এগুলো বন্ধ করার। উল্টে প্রতিবাদ করলেই আক্রান্ত হতে হচ্ছে অভিযুক্তদের হাতে। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত ঐ দম্পতি।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: বাড়ির সামনে মদ্যপান, জুয়া! প্রতিবাদ করায় ভয়াবহ ঘটনা ঘটল দম্পতির সঙ্গে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement