advertisement

South 24Parganas News: শহর নয়, গ্রামবাংলার জীবনরূপ হয়েই বেঁচে আছে নবান্ন উৎসব

Last Updated:

আজও গাম বাংলার ঘরে ঘরে বেঁচে আছে নবান্ন উৎসব। আগের দিনে জমিতে এক ফসলি ধান চাষ হতো। যত দিন যায় তত বিভিন্ন ধরনের ধানের কত বৈচিত্র্য। বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে প্রাচীনতম উৎসব নবান্ন উৎসব।

+
চলছে

চলছে ধান ঝাড়ার কাজ

#দক্ষিণ ২৪ পরগনা: আজও গামবাংলার ঘরে ঘরে বেঁচে আছে নবান্ন উৎসব। আগের দিনে জমিতে এক ফসলি ধান চাষ হতো। যত দিন যায় তত বিভিন্ন ধরনের ধানের কত বৈচিত্র্য। বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে প্রাচীনতম উৎসব নবান্ন উৎসব। সারা বছর জমিতে ফসল ফলিয়ে শহরের বিভিন্ন প্রান্তে অন্যের অভাব থাকতে দেয় না। এখনো সেই বাংলার নবান্ন উৎসব কে টিকিয়ে রেখেছে। শহর নয় গ্রাম বাংলার জীবনরূপ হয়ে বেঁচে আছে এই উৎসব।
এই ধান দিয়ে চাল মুড়ি খই তার মধ্যে পৌষ পার্বণের পিঠে পুলি পায়েস নানা রকমের আরো কত কী। সেই গ্রাম বাংলার গৃহস্থ ঘরের মেয়েরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে ঢেঁকিতে ধান ভেঙে চাল তৈরি করতো। কত রকমের ধান ঋতু অনুযায়ী আউস আমন বোরো ধান চাষ করা হয় জমিতে সারা বছর।
আজও গামবাংলার সেই ভাতের সঙ্গে ঘরের হাঁস মুরগি, ডাল দুধ ডিম নলেন গুড় এগুলি হল নবান্নের চির পরিচিত গ্রামীণ খাবার আজও বাংলার ঘরে ঘরে, সেই রীতিতে আজও চলে আসছে। নবান্ন আসলে খিদে জয় করার উৎসব অর্থাৎ ধান চালের অভাব খাদ্যের অভাব গরম ভাতের বাস্তবতা দুর্ভিক্ষ অকালযুদ্ধ মন্বন্তর প্রাকৃতিক দুর্যোগ এর বিরুদ্ধে এক হয়ে লড়াই করার কথা ৷
advertisement
advertisement
আরও পড়ুন: 7th Pay Commission: দারুণ খুশি! পুরনো বছর শেষের আগে বাম্পার খবর! ৪ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণা
গ্রাম্য  কৃষকেরা অনেক লড়াই আর স্বজন হারিয়ে গ্রামে ফিরে এসে নতুন জীবনকে অঙ্গীকার করে এই নবান্ন উৎসবে মেতে উঠেছিল। সেই রীতি মেনে আজও গ্রাম বাংলার ঘরে ঘরে বেঁচে আছে সেই নবান্ন উৎসব।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: শহর নয়, গ্রামবাংলার জীবনরূপ হয়েই বেঁচে আছে নবান্ন উৎসব
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement