advertisement

South 24 Parganas News : গাড়ি গিয়ে সরাসরি ধাক্কা মারল লাইটপোস্টে, সকাল-সকাল তুলকালাম

Last Updated:

সাত সকালে বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাজলেন গাড়ি চালকসহ বেশ কয়েকজন যাত্রী

গাড়ি গিয়ে সরাসরি ধাক্কা মারল লাইটপোস্টে, সকাল-সকাল তুলকালাম
গাড়ি গিয়ে সরাসরি ধাক্কা মারল লাইটপোস্টে, সকাল-সকাল তুলকালাম
জয়নগর : বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে বাজলেন গাড়ির চালকসহ বেশ কয়েকজন। গত কয়েকদিন আগে জয়নগর থানার দক্ষিন বারাসতে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটে এক গৃহবধূর। তার প্রতিবাদে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দা তাদের দাবি বাম্পারের৷ তারপর জয়নগর থানার পুলিশ ঘটনার স্থলে স্থানীয় বাসিন্দাদের কথা বলে। অবরোধ উঠে যায় এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেয়।
আর তার রেশ কাটতে না কাটতে আবারও বড়োসড় দুর্ঘটনা। জয়নগর থানার দক্ষিন বারাসতের দক্ষিন কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি দক্ষিন বারাসত থেকে জয়নগরের দিকে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে।
advertisement
advertisement
আর যার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগের কাজ করলে আবারো এলাকায় বিদ্যুৎ চলে আসে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে থাকা ব্যাক্তির নাম দেবব্রত গিরি,বাড়ি নামখানা থানা এলাকায়। তবে হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে তদন্তের কাজ শুরু করেছে। আর বার বার পথ দূর্ঘটনা ঘটায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি যদি এই রাস্তাতে বেশ কয়েকটি স্পিড ব্রেকার করে দেওয়া যায় তাহলে এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকটাই হারানো যাবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : গাড়ি গিয়ে সরাসরি ধাক্কা মারল লাইটপোস্টে, সকাল-সকাল তুলকালাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement