advertisement

South 24 Parganas News: লম্বায় ৫ ফুট, দুর্গন্ধে কাছে যাওয়া দায়! নদী থেকে এ কী ভেসে উঠল

Last Updated:

South 24 Parganas News: গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটির অদূরে এই ডলফিনটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয় ভেসেল কর্মীরা।

মৃত ডলফিন
মৃত ডলফিন
গঙ্গাসাগর: বৃহস্পতিবার মুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হল মৃত ডলফিন। গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটির অদূরে এই ডলফিনটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয় ভেসেল কর্মীরা। ডলফিনটি প্রায় ৫ ফুট লম্বা বলে খবর।এদিকে এই ডলফিন ভেসে আসার খবর শুনে জেটি ঘাটে ভিড় করেন স্থানীয়রা। এই এলাকায় ডলফিন সচারাচার দেখতে পাওয়া যায়না।
এলাকাবাসীরাই জানাচ্ছেন, কালেভদ্রে একটি অথবা দুটি ডলফিন ভেসে ওঠে নদীতে। তবে এদিন মৃত ডলফিন ভেসে ওঠায় যথেষ্ট শঙ্কিত পরিবেশকর্মীরা। ডলফিনের গায়ে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডলফিনের গায়ে কোনও কিছুর আঘাত লাগার ফলে ডলফিনটি মারা যায়। এরপর জোয়ারের জলে ভাসতে ভাসতে সেটি চলে আসে স্থলভাগের দিকে।
advertisement
বর্তমানে মৃত ডলফিনটিকে তুলে জেটিতে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বনদফতরকে। ডলফিনটি লম্বায় প্রায় ৫ ফুট। শরীরে পচন ধরেছে বলে জানা যাচ্ছে। ডলফিনটির কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন জাহাজ বা জলযানের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ডলফিনটির।
advertisement
স্থানীয়রা আগে এই এলাকায় ডলফিনের মৃত্যু দেখেননি বলে জানিয়েছেন। তাঁরা এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: লম্বায় ৫ ফুট, দুর্গন্ধে কাছে যাওয়া দায়! নদী থেকে এ কী ভেসে উঠল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement