advertisement

South 24 Parganas News : ফের সাইক্লোনের ভ্রকুটি, নদী বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে সুন্দরবনবাসী

Last Updated:

গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুন্দরবনের বহু গ্রাম। নষ্ট হয়েছে চাষের জমি। ভেঙে পড়েছিল একের পর এক মাটির বাড়ি। আর আজও সেই আতঙ্ক পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা।

+
আতঙ্কের

আতঙ্কের প্রহর

#সুন্দরবন: সামনে কালীপুজো তার আগেই সুন্দরবনের নদীমাতৃ এলাকার মানুষরা দুর্যোগের আশঙ্কায় প্রহর গুনছে। প্রতিবছর কোনো না কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে সুন্দরবনে। আর তার জেরে চিন্তার কপালের ভাঁজ পড়তে শুরু করেছে সুন্দরবনবাসী।
একটা প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আবারো আর একটা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় দিন গুনছে সুন্দরবনের নদীর মাতৃক এলাকার পরিবারগুলি। তারা ভয়ে এবং আতঙ্কে দিন গুনছে আবারো কখন আসবে সেই ঝড়। লন্ডভন্ড হয়ে যাবে তাদের সেই একটুখানি মাথা গোজার বাসস্থান। সেই আতঙ্কে তারা প্রহর গুনছে। আর তার মধ্যেই বাঙালির আরও একটা উৎসবের আমেজ সামনে দীপাবলি, আনন্দে মাতহারা দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন বাসী। আর তারই মাঝে আতঙ্কে সিঁদুরের মেঘ দেখছে সুন্দরবনের নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। হতে পারে ঘূর্ণিঝড়। আর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে সিঁদুরের মেঘ দেখছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আবারও নদী বাঁধ ভাঙ্গার আতঙ্কে দিন কাটছে তাদের।গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুন্দরবনের বহু গ্রাম। নষ্ট হয়েছে চাষের জমি। ভেঙে পড়েছিল একের পর এক মাটির বাড়ি। আর আজও সেই আতঙ্ক পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। সে আতঙ্ক দূর হতে না হতে আবার নতুন আতঙ্ক বাসা বেঁধেছে সুন্দরবনের মাঝে। সুন্দরবনের গোসোবা ,বাসন্তী , ক্যানিং , কুলতলী , মইপিঠ সহ সর্বত্র নদী বাঁধ ভাঙ্গার আতঙ্কে রয়েছে বাসিন্দারা। আবারো প্রাকৃতিক দুর্যোগে যদি নদী বাঁধ ভাঙ্গে ঘর ছাড়া হতে হবে। নষ্ট হবে মাঠের সোনালী ফসল।বাঁধ ভেঙে যদি চাষের জমিতে একবার নোনা জল ঢুকে যায় তাহলে কিন্তু চাষের জমি অনেকটাই ক্ষতি হয়ে যাবে যার কারণে কয়েকটা বছর চাষ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা চাষীদের। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীর।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ফের সাইক্লোনের ভ্রকুটি, নদী বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে সুন্দরবনবাসী
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement