advertisement

South 24 Parganas News : ঘূর্ণিঝড়ের সতর্কতা আসতেই প্রস্তুতি শুরু, কাকদ্বীপে চলছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ

Last Updated:

কাকদ্বীপে চলছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ। এনডিআরএফ-এর পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

+
কাকদ্বীপে

কাকদ্বীপে চলছে প্রশিক্ষণ

#কাকদ্বীপ: আবহাওয়া দফতর এখনও নিশ্চিত করে না বললেও কোথাও কোথাও শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে৷ মঙ্গলবার সুপার সাইক্লোনের কথা না বললেও, আবহাওয়া দফতরও জানিয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হবে অক্টোবরের ২০ তারিখে৷ সেই কারণেই এখন থেকেই কাকদ্বীপে চলছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ। এনডিআরএফ-এর পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী আসার আগে কী ভাবে সাধারণ মানুষজন নিজেদের রক্ষা করতে পারবে তারই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাকদ্বীপে।
প্রাথমিক পর্যায়ে ৪৭ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যাঁরা এই প্রশিক্ষণ পেয়েছেন তাঁরা তাঁদের নিজেদের এলাকায় গিয়ে সকলকে এই প্রশিক্ষণ দেবেন। এই উপলক্ষ্যে কাকদ্বীপে এনডিআরএফ-এর একটি ব‍্যাটেলিয়ান পৌঁছে যায়। এই ব‍্যাটেলিয়ান-এর নেতৃত্ব দেন কমান্ডার রাকেশ কুমার শর্মা।
advertisement
মূলত কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমা-সহ একাধিক দ্বীপাঞ্চলে প্রতি বছর জলোচ্ছ্বাস ও ঝড়ের ফলে ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আনতে অনেকটা সময় ব‍্যায় হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। সে সময় সাধারণ মানুষজন নিজেরা যাতে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করে সেজন‍্য এই ট্রেনিং দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন - মার্চ- এপ্রিলেই রাজ্যে পঞ্চায়েত ভোট? প্রস্তুতি তুঙ্গে, খবর কমিশন সূত্রে
এই ট্রেনিং-এর মাধ‍্যমে জলে ভাসমান বিভিন্ন জিনিস একত্রিত করে কী ভাবে ভেসে থাকা যায় সেগুলি দেখানো হয়েছে। নারকেল, প্লাস্টিকের জার, শোলা-সহ একাধিক জলে ভাসমান বস্তু ব‍্যাবহার করে কী ভাবে ভেসে থাকতে হয় তা দেখানো হয়েছে। এর সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী এলাকায় পৌঁছালে কী ভাবে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে তাও দেখানো হয়েছে।
advertisement
এই প্রশিক্ষণ নিয়ে এনডিআরএফ-এর সেকেন্ড ব‍্যাটেলিয়ানের কমান্ডার রমেশ কুমার শর্মা জানান, এই প্রশিক্ষণ সাইক্লোন, নদীতে জলোচ্ছ্বাস-সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে কাজে আসবে। ভবিষ্যতে কোনও বড় বিপর্যয় হলে বিপর্যয় মোকাবিলা বাহিনী আসার আগেই মানুষজন যাতে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে পারে সে জন‍্য এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ঘূর্ণিঝড়ের সতর্কতা আসতেই প্রস্তুতি শুরু, কাকদ্বীপে চলছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement