advertisement

South 24 Parganas News: বাগদেবীর আরাধনা নয়, গণেশ পুজোয় মাতল কলেজ পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

ব্যবসায়ীরা নয়, এবার গণেশ পুজো করল কলেজ পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর। আর তার ঠিক আগেই কিছুটা ব্যতিক্রমী পথে হেঁটে বাঙালি গণেশ পুজোতে গা ভাসিয়ে দিয়েছে।
সাধারণ সব পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। তবে সাধারনত এই গণেশ পুজো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা করে থাকেন। তবে জয়নগর থানার দক্ষিণ বারাসত এলাকার কয়েকজন কলেজ পড়ুয়া এবার গণেশ পুজো করলেন। গত টানা ১২ বছর ধরে গণেশ পুজো করে আসছেন এই ইয়ুথ পাওয়ার সদস্যরা।
advertisement
advertisement
এই গণেশ পুজো উদ্যোক্তার মধ্যে সবাই পড়াশোনা শেষ করেছে আবার কেউ কেউ পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন, বর্তমান যুগে সেভাবে কাজের প্রচন্ড সমস্যা। তাই নিজেকে প্রতিষ্টিত করতে গেলে নিজ নিজ ব্যবসা করলে হয়তো সবাই সবার পরিবারের কাছে প্রতিষ্ঠিত হতে পারব। তাই আমাদের নিজস্ব উদ্যোগে গণেশ পুজো উৎসবে শামিল হন। প্রথম কয়েক বছর পুজো ছোট হলেও এখন পুজো অনেকটাই বড় হয়ে গিয়েছে।
advertisement
আমরা পুজোর কটা দিন রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠেন। পাশাপাশি খিচুড়ি ভোগের‌ও আয়োজন করা হয় প্রচুর মানুষ আমাদের এই খিচুড়ি ভোগ খেতে এখানে অংশগ্রহণ করে। তাই আগামী দিনে এই পুজোটাকে আরও বড় করার লক্ষ্য আছে বলে জানান।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাগদেবীর আরাধনা নয়, গণেশ পুজোয় মাতল কলেজ পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement