advertisement

South 24 Parganas News: ভিন রাজ্যে কাজে গিয়ে আর ঘরে ফেরা হল না কৌশিকের

Last Updated:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো নামখানার এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ী শ্রমিকের নাম কৌশিক মন্ডল (৩০)। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মাস তিনেক আগে দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের হরিপুর এলাকা থেকে কৌশিক মণ্ডল নামের বছর তিরিশের যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন।

মৃত কৌশিকের পরিবার
মৃত কৌশিকের পরিবার
#কাকদ্বীপ : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো নামখানার এক পরিযায়ী শ্রমিকের। ওই পরিযায়ী শ্রমিকের নাম কৌশিক মন্ডল (৩০)। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মাস তিনেক আগে দক্ষিণ ২৪ পরগণার নামখানা ব্লকের হরিপুর এলাকা থেকে কৌশিক মণ্ডল নামের বছর তিরিশের যুবক কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর অন‍্যান‍্য সঙ্গীদের সঙ্গে কাজ করছিলেন। তবে মঙ্গলবার সেই কাজে ব‍্যাঘাত ঘটে। প্রত‍্যক্ষ‍্যদর্শীদের দাবি মঙ্গলবার সকালে কৌশিক অন‍্যান‍্য শ্রমিকদের সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন।
কাজ চলাকালীন তিনতলার উপর থেকে লিফটের তার ছিঁড়ে ছিটকে পড়েন কৌশিক। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় কর্মরত শ্রমিকরা। সেখানেই চিকৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার কৌশিকের কফিনবন্দি নিথর দেহ এসে পৌঁছায় নামখানা ব্লকের হরিপুরের বাড়িতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের মৃত্যুতে মন্ডল পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের পরিবারের লোকজন এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
advertisement
আরও পড়ুনঃ রায়দিঘীর খাড়ি বামুনেরচকে তৈরি হচ্ছে নতুন পার্ক
বৃহস্পতিবার কৌশিকের মৃতদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস‍্য নীলিমা সর্দার তাঁদের বাড়িতে যান। এ নিয়ে তিনি বলেন কৌশিক এমনিতেই খুব ভালো ছেলে ছিল। সেজন‍্য তার মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর সে বাইরের রাজ‍্যে কাজে যেত। তবে এবার মাস তিনেক আগে ঘরে এসেছিল। তারপর আবার কেরালায় কাজে যায়। এই দূর্ঘটনার কথা গ্রামের অনেকেই মেনে নিতে পারছেন না। কৌশিকের পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভিন রাজ্যে কাজে গিয়ে আর ঘরে ফেরা হল না কৌশিকের
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement