advertisement

গান প্রকাশ্যে আসতেই হুমকি, মুম্বই পুলিশের দ্বারস্থ সোনা মহাপাত্র

Last Updated:

নতুন গান প্রকাশ পেতেই হুমকি চিঠি পেলেন জনপ্রিয় গায়িকা সোনা মহাপাত্র ৷ আতঙ্কিত সোনা হুমকির কথা জানিয়েছেন মুম্বই পুলিশে ৷ গতকাল ট্যুইট করে এ কথা পুলিশকে জানান তিনি ৷

#মুম্বই: নতুন গান প্রকাশ পেতেই হুমকি চিঠি পেলেন জনপ্রিয় গায়িকা সোনা মহাপাত্র ৷ আতঙ্কিত সোনা হুমকির কথা জানিয়েছেন মুম্বই পুলিশে ৷ গতকাল ট্যুইট করে এ কথা পুলিশকে জানান তিনি ৷
সম্প্রতি সোশ্যাল দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে সোনার ‘তোরি সুরাত’ ৷ সোনার নতুন প্রজেক্ট ‘লাল পাড়ি মস্তানি’র গান এটি ৷ সুফি ঘরানায় গাওয়া ‘তোরি সুরাত’-এর কথা আমির খুশরাওয়ের লেখা ৷
advertisement
advertisement
গায়িকার অভিযোগ, ওই গান জনপ্রিয় হওয়ার পরেই ‘মাদারিয়া সুফি ফাউন্ডেশন’-এর তরফে হুমকি বার্তা পাঠানো হয় তাঁকে ৷ ওই গান প্রকৃত সুফি আদলে নয় বলে কারণ দেখিয়ে তা সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিতে বলা হয় ৷ এমনকী গত পাঁচ বছর ধরে তাঁর আপলোড করা সমস্ত ভিডিও বিকৃত বলেও জানায় ওই সংগঠন ৷
advertisement
এরপরেই মুম্বই পুলিশকে একাধিক ট্যুইট করেন সোনা ৷ পুরো ঘটনাটি খুলে বলেন ৷ পুলিশের তরফে এরপর গায়িকার সঙ্গে যোগাযোগ করা হয় ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গান প্রকাশ্যে আসতেই হুমকি, মুম্বই পুলিশের দ্বারস্থ সোনা মহাপাত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement