advertisement

মীনা কুমারীর বায়োপিক কি আদৌ সম্ভব !

Last Updated:

ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নাম মীনা কুমারী । এই নামটি শুনে চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন সোনালি দিনের সব স্মৃতি

#নয়াদিল্লি: ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নাম মীনা কুমারী । এই নামটি শুনে চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন সোনালি দিনের সব স্মৃতি । মীনা কুমারীর জনপ্রিয়তা আজও একই ভাবে বজায় আছে ।
তাঁর ভক্তও অনুরাগীর সংখ্যায় আজও বিন্দুমাত্র ভাঁটা পড়েনি । তাঁর ভক্ত শুধু পর্দার ওপারের দর্শক ছিলেন না তাঁর সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরাও তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনুরাগী ছিলেন । বিরল প্রতিভা ও পাহাড় প্রমাণ ব্যক্তিত্বকে তাঁর সহ অভিনেতা দিলীপ কুমার, রাজ কাপুর কুর্ণিশ জানিয়েছেন । মধুবালাও মীনা কুমার মধুর কণ্ঠস্বরের অনুরাগী ছিলেন । মীনা কুমারী সম্বন্ধে অমিতাভ বচ্চন বলেছেন - অভিনেত্রী হিসাবে মীনা কুমারী যা অর্জন করেছেন তা আগেও কেউ পারেনি আর আগামীদিনেও কেউ পারবে বলে মনে হয় না ।
advertisement
তাঁর সাফল্য সার্থকতা নতুন করে বলার কিছু নেই । তিনি ৪ বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন । ১৯৬৩ তে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী নমিনেশনের প্রতিটিতেই তাঁর নাম ছিল, সাহেব বিবি গোলামের জন্য সে বছর অ্যাওয়ার্ড পেয়েছিলেন । মীনা কুমারী অভিনেত্রী হতে চাননি বরং তিনি স্কুলে যেতে চাইতেন । কিন্তু তাঁর স্কুলের খরচ বহন করার ক্ষমতা পরিবারের ছিলনা ।
advertisement
advertisement
১৯৩৯ এ ৪ বছর বয়সে মীনা কুমারী প্রথম অভিনয় করেন বিজয় ভট্টের ছবিতে, পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন ২৫ টাকা ।
মীনা কুমারী বায়োপিক তৈরিতে অনেক নির্দেশক ও প্রযোজক আগ্রহই দেখিয়েছেন । কিন্তু এখনও পর্যন্ত তা পূর্ণতা পায়নি । প্রীতিশ নন্দী প্রয়াস করেছিলেন । চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষও রবিনা ট্যান্ডনকে দিয়ে প্রজেক্ট শুরু করে ছিলেন । পরবর্তী কালে মাধুরী দীক্ষিত, বিদ্যা বলন, কঙ্গনা রানায়তকে দিয়েও প্রচেষ্টা করা হয়েছিল । সম্প্রতি জানা গেছে করণ রাজদানের এক ছবিতে সানি লিওনিকে দিয়ে মীনা কুমারী চরিত্র চিত্রণের প্রচেষ্টা হয়েছিল ।
advertisement
মীনা কুমারী যেমন ভাল অভিনেত্রী ছিলেন ঠিক তেমনই একজন ভাল কবিও ছিলেন । তাঁর কবিতার বইটি মৃত্যু আগে গীতিকার গুলজারের কাছে রেখে গিয়েছিলেন । গুলাজার মীনা কুমারী মৃত্য়ু পরবর্তী সময়ে তা প্রকাশ করেন । জানা গেছে গুলজার নির্দেশিত মেরে আপনে ছবিতে দেখানো হয়েছিল ।
ভারতীয় সিনেমার এক কিংবদন্তি নাম মীনা কুমারী । সময় যতই এগিয়ে যাক না কেন তাঁর কণ্ঠস্বর, হাসি, অভিনয়, ব্যক্তিত্ব সবই যেন দর্শকদের কাছে এক অন্যমাত্রা এনে দিয়েছিল । সাফল্যের শীর্ষে থেকেও তিনি ছিলেন মাটির কাছাকাছি । তাঁর সমকালীন শিল্পীরা বলতেন তিনি খুব বড় মনের মানুষ ছিলেন । ভারতীয় সিনেমায় মীনা কুমারীর অবদান কোনও ভাবেই ভোলা সম্ভব নয় । প্রতিটি দর্শকের মনে তাঁদের মীনা বেঁচে ছিলেন, আছেন ও থাকবেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মীনা কুমারীর বায়োপিক কি আদৌ সম্ভব !
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement