advertisement

Siliguri News: বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর

Last Updated:

রাত পোহালেই নতুন বর্ষ । নয়া বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে । অন্য দিকে বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে । উত্তর - পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । এই চিকেন্স নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ।

+
title=

#শিলিগুড়ি : রাত পোহালেই নতুন বর্ষ । নয়া বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে । অন্য দিকে বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে । উত্তর - পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । এই চিকেন্স নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর । এখানে রয়েছে ইন্দো বাংলাদেশ, ইন্দো নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত। শিলিগুড়ি সংলগ্ন রয়েছে ইন্দো - ভুটান সীমান্তও। এছাড়াও বাংলা বিহার, বাংলা সিকিম, বাংলা অসম আন্তঃরাজ্য সীমান্ত। বরাবরই দুষ্কৃতিদের সফট টার্গেট শহর শিলিগুড়ি। অনায়াসে এই শহরে বা এই শহর থেকে অন্যত্র পাড়ি দেওয়া যায় ।
যে কারণে সবসময়ই পুলিশ ও প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আর ইংরেজি বর্ষবরণকে ঘিরে শহরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না হয় তার জন্য বাড়তি ও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ । শহরে মোতায়েন থাকবে প্রায় ১১০০ পুলিশ কর্মী  গজলডোবা, বৈকুন্ঠপুর ফরেস্ট সহ অন্যান্য পিকনিক স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
advertisement
বর্ষবরণের রাতে শহরের হিলকার্ট রোড ও সেভক রোডে পুলিশ মোতায়েন থাকবে । গোটা শহরে মহিলাদের নিরাপত্তা স্বার্থে ৫০ থেকে ৭০ জনের মহিলা পুলিশের উইনার্স টিম ঘুড়ে বেরোবে । থাকছে চারটি কুইক রেসপন্স টিম, ২৫ টি টহলদারি ভ্যান। শপিং মল, বার ও বিভিন্ন রেস্টুরেন্টে সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে । এক কথায় নতুন বর্ষ বরণ কে ঘিরে যেনো কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার মোকাবিলা করতে প্রস্তুত শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement