advertisement

Siliguri News: নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

Last Updated:

নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১ । ধৃতের নাম উত্তম মজুমদার (২৫)। জানা গিয়েছে, নকশালবাড়ির কুমারসিং জোত এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম ব্রাউন সুগার সহ ৬২ হাজার ৫০০ টাকা নগদ ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।

#নকশালবাড়ি : নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১। ধৃতের নাম উত্তম মজুমদার (২৫)। জানা গিয়েছে, নকশালবাড়ির কুমারসিং জোত এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম ব্রাউন সুগার সহ ৬২ হাজার ৫০০ টাকা নগদ ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায় । সেইসময় ব্রাউন সুগারের বিক্রেতা উত্তম মজুমদার ব্রাউন সুগার বিক্রি করার উদ্দশ্যেই ওই এলাকায় গিয়েছিল। পরিকল্পনা মাফিক তাকে আটক করে পুলিশ।
তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ইতি মধ্যেই পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ জুড়ে ব্রাউন সুগার ব্যবহারের প্রবণতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শিলিগুড়ি তেও সেই ড্রাগ ব্যবহারের পরিমান ব্যাপক পরিমাণে বেড়েছে। দিনের পর দিন স্কুল পড়ুয়াদের মধ্যেও এই ড্রাগ ব্যবহার বেড়েছে। দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় ভারত হেরোইনের বা ব্রাউন সুগারের অপব্যবহার করে।
advertisement
advertisement
ইউনাইটেড নেশন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "ভারতে এক মিলিয়ন হেরোইন আসক্ত নিবন্ধিত রয়েছে এবং বেসরকারীভাবে পাঁচ মিলিয়নের মতো।"ওইদিন নকশালবাড়ির কুমার সিং জোত এলাকায় অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে ১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়ধৃত ওই ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement