advertisement

Darjeeling News: পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ! হাতুড়ি চালাল দার্জিলিং পৌরসভা

Last Updated:

দার্জিলিঙে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার পথে নামল দার্জিলিং পৌরসভা বৃহস্পতিবার দার্জিলিং পৌরসভা এলাকায় চারটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। এদিন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান রিতেশ পোটেল উপস্থিতিতে পৌরসভার কর্মীরা এই বিল্ডিং গুলির অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেল।

+
পাহাড়

পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ

#দার্জিলিং : দার্জিলিঙে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার পথে নামল দার্জিলিং পৌরসভা বৃহস্পতিবার দার্জিলিং পৌরসভা এলাকায় চারটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। এদিন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান রিতেশ পোটেল উপস্থিতিতে পৌরসভার কর্মীরা এই বিল্ডিং গুলির অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেল। প্রসঙ্গত হামরো পার্টি দলের বোর্ড আসার পর বারবার অবৈধ নির্মাণ বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পৌরসভার নবনির্বাচিত বোর্ড। একইভাবে অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালালো পুরসভা। পাহাড় সবসময় ভুমিকম্প প্রবণ এলাকা।
রাজ্যের পুর আইন অনুসারে দার্জিলিং পাহাড়ে ১১.৫ মিটার উচ্চতার বেশি বিল্ডিং করা যায় না। কিছু ক্ষেত্রে অবশ্য সবদিক বিবেচনা করে ১৩মিটারের অনুমতি দেওয়া হয়। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেআইনী বিল্ডিং গড়ে উঠেছে। পাহাড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দার্জিলিং পুরসভা। ইতিমধ্যে ২১৮জনকে তারা নোটিশ পাঠিয়েছে। তাদের বলা হয়েছে নিজেদেরই নির্মাণ ভেঙে ফেলার জন্য নইলে পুরসভা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
advertisement
আরও পড়ুনঃ কার্শিয়াং-এর রাজরাজেশ্বরী হলে আনন্দে উৎসবে মুখরিত বাঙালিরা
এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল বলেন, "অনেকে পুরসভার অনুমতি না নিয়েই নির্মাণ করে চলেছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।আমাদের লক্ষ্য সুন্দর পাহাড় গড়ার। তার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর পরিদর্শনে বেরিয়ে দেখলাম অনেকে পাহাড় কেটে খালের গায়ে বিল্ডিং বানিয়েছে। অনেকে আবার অনুমতি ছাড়াই দোতলা বিল্ডিং তৈরি করে ফেলেছে। এগুলো হতে দেওয়া যাবেনা কারণ পাহাড় ভুমিকম্প প্রবণ এলাকা। তাই সাবধানতা অবলম্বন করেই এখানে বিল্ডিং বানাতে হবে। নইলে কোনওরকম বিপদ এলেই বহু মানুষ প্রাণ হারাবে।"
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Darjeeling News: পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ! হাতুড়ি চালাল দার্জিলিং পৌরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement