advertisement

Siliguri News: গরুর বদলে মোষ পাচারের রমরমা! অসমে পাঠানোর আগেই উদ্ধার ৭৫ টি অবলা জীব, গ্রেফতার ১

Last Updated:

কন্টেনারটিতে তল্লাশি চালিয়ে ৭৫ টি মোষ উদ্ধার হয়। মোষগুলো অন্যত্র নিয়ে যাওয়ার কোনও কাগজপত্র ছিল না।

শিলিগুড়ি: গরু পাচার নিয়ে সিবিআই কড়াকড়ি শুরু করতে কিছুদিনের জন্য পশু পাচারের ঘটনা বাংলায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু আবার শুরু হয়েছে সেই পর্ব। এই মুহূর্তে গরু পাচার ততটা না হলেও মাঝেমধ্যেই মোষ পাচার করতে গিয়ে ধরা পড়ছে পাচারকারীরা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাচারের আগেই ৭৫ টি মোষ উদ্ধার করল। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এনজেপি থানার পুলিশ সূত্রে খবর, ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়। গাড়িটিতে নাগাল্যান্ড নম্বর প্লেট লাগানো ছিল। কন্টেনারটিতে তল্লাশি চালিয়ে ৭৫ টি মোষ উদ্ধার হয়। মোষগুলো অন্যত্র নিয়ে যাওয়ার কোনও কাগজপত্র ছিল না। এই ঘটনায় গাড়ির চালক সাকির আলমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের দৌলতপুরে।
advertisement
advertisement
বহুদিন ধরেই এক গরু-মোষ পাচারচক্র অত্যন্ত সক্রিয় শিলিগুড়ি ও তার আশপাশের অঞ্চলে। তারা ফুলবাড়িকে করিডর করে পাচারকাজ চালাচ্ছে।পুলিশের নজর এড়াতে জাতীয় সড়কের পরিবর্তে গ্রামীণ সড়ক ব্যবহার করে পাচারকারীরা। তবে পুলিশ তৎপর থাকায় মাঝেমধ্যেই মোষ সহ ধরা পড়ছে পাচারকারীরা। শনিবারের ঘটনায় জানা গিয়েছে, বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল মোষগুলোকে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: গরুর বদলে মোষ পাচারের রমরমা! অসমে পাঠানোর আগেই উদ্ধার ৭৫ টি অবলা জীব, গ্রেফতার ১
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement