advertisement

শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল

Last Updated:
#শিলিগুড়ি: শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল ৷ ফাঁসিদেওয়ায় কানকিভিটায় ভাঙল উড়ালপুল ৷ অনুমান, কোনও লরির ধাক্কায় ভেঙে পড়ে উড়ালপুলটি ৷ নির্মাণ সংস্থার ইনজিনিয়রদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর ৷ ঠিক মত কাজ করেননি তারা, তাই এই অবস্থা , ক্ষোভ এলাকার মানুষের ৷ এরফলে ৩১ ডি জাতীয় সড়ক অবরোধ জনতার ৷ তবে দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই ৷ রাস্তা খারাপ থাকায় উলটে যায় কয়েকটি লরি ৷ আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে ৷
কান্তিভিটায় যে অংশ ভাঙে তার কাজ দিন চারেক আগে কাজ শেষ হয় ৷ মনে করা হচ্ছে ভোর রাতে ভেঙে পড়ে ব্রিজটি । কাজটি করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া, বরাত পেয়েছে এল অ্যান্ড টি ৷ ফোর লেনের কাজ চলছিল ৷ শিলিগুড়ির ঘোষপুকুর থেকে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি পর্যন্ত এই জাতীয় সড়কের কাজ চলছে ৷ এক ইঞ্জিনিয়ারের দাবি লরির ধাক্কায় উড়ালপুল ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো হচ্ছিল এবং দ্রুত কাজ শেষ করার জন্য এই বিপত্তি । স্থানীয়রা বিক্ষোভে  আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ থাকে ।
advertisement
Photo Courtesy: ANI Photo Courtesy: ANI
advertisement
এলাকাবাসীর বিক্ষোভ ভেঙে পড়া উড়ালপুলকে ঘিরে ৷ Photo Courtesy: ANI এলাকাবাসীর বিক্ষোভ ভেঙে পড়া উড়ালপুলকে ঘিরে ৷ Photo Courtesy: ANI
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement