advertisement

নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন স্যামসাংয়ের, প্রতি মাসে তৈরি হবে এক কোটিরও বেশি ফোন

Last Updated:

নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷

#নয়ডা: উত্তর প্রদেশ এবং দেশের জন্য দারুন খবর ৷ নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন করল স্যামসাং ৷ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এখন ভারতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই উত্তর প্রদেশের নয়ডায় সোমবার নতুন কারখানার উদ্বোধন করলেন তিনি ৷ এই কারখানা গোটা বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ফোন তৈরি করার ক্ষমতা রাখবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷
DhqGRFfVAAAoInd
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে ভারতে ৬৭ মিলিয়ন স্মার্টফোন তৈরি করে ৷ নতুন এই কারখানা খুলে যাওয়ায় এখন থেকে ১২০ মিলিয়ন পর্যন্ত ফোন এদেশে তৈরি করার ক্ষমতা রাখবে স্যামসাং ৷ নতুন কারখানাতে এক মাসেই ১ কোটি ২০ লক্ষ ফোন তৈরি হতে পারে ৷ এর আগে ৫০ লক্ষ ফোন তৈরি হত এই কারখানায় ৷ নয়ডার সেক্টর ৮১-এ এই কারখানা তৈরি হয় ১৯৯৫ সালে ৷ ৩৫ একর জায়গা জড়ে রয়েছে স্যামসাং-এর এই কারখানা ৷ ১৯৯৭ সালে এখানে টিভি তৈরির কাজও শুরু হয় ৷ এর সম্প্রসারণে মোট ৪৯১৫ কোটি টাকা খরচ হয়েছে ৷ প্রায় ৭০ হাজার কর্মী এখানে কাজ করেন ৷ কারখানার সম্প্রসারণে উৎপাদণ ক্ষমতাও এখন দ্বিগুণ হয়েছে ৷
advertisement
advertisement
DhoIltGU8AE3ciF
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় মোবাইল কারখানার উদ্বোধন স্যামসাংয়ের, প্রতি মাসে তৈরি হবে এক কোটিরও বেশি ফোন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement