advertisement

ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ! দুমড়ে-মুচড়ে একাধিক গাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:
#নয়াদিল্লি: ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা হরিয়ানা ৷ কমছে দৃশ্যমানতা ৷ যার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল হরিয়ানার ঝাজ্জরে ৷
সোমবার ভোরে ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন ৷ ১২জনের অবস্থা আশঙ্কাজনক ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
প্রাথমিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রেওয়ারি-রোহতাক হাইওয়ের উপর ঘটে ঘটনাটি ৷ প্রায় ৫০টি গাড়ির সংঘর্ষ হয় ৷ দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি ৷
advertisement
advertisement
ঝাজ্জর থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ট্রাকের সঙ্গে একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষের জেরে ওই রাস্তায় থাকা আরও বেশ কয়েকটি গাড়ির মধ্যে জোরাল সংঘর্ষ হয় ৷ প্রতিটি গাড়ির স্পিড এতটা বেশি ছিল যে, একটি গাড়ি অন্য গাড়ির ধাক্কায় পুরো উল্টে যায় ৷
তাপমাত্রার পারদ কমছে ৷ শীতের কামড়ে জুবুথুবু উত্তর ভারত ৷ শীতের পাশাপাশাশি কুয়াশার দাপটও পাল্লা দিয়ে বাড়ছে ৷ পঞ্জাব এবং হরিয়ানা ছাড়াও লুধিয়ানা, পাতিয়ালা, আদামপুর, অমৃতসর, হালওয়ারা, সিরসা, ভিওয়ানি, রোহতাক, ঝাজ্জর এবং আম্বালা এলাকা ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে ৷ কার্নালের আজকের তাপমাত্রা ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আম্বালা এবং হিসারের তাপমাত্রা ৩.৮ ডিগ্রি, ভিওয়ানির তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ! দুমড়ে-মুচড়ে একাধিক গাড়ি, বাড়ছে মৃতের সংখ্যা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement