advertisement

আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি !

Last Updated:

বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে অব্যাহত বৃষ্টি। এই পরিস্থিতিেক আরও মজবুত করেছে সুবিস্তৃত মৌসুমি অক্ষরেখা।

#কলকাতা: রাজ্যে আরও দুদিন বৃষ্টির পূর্বাভাস। গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
বর্ষার মরশুমে দোসর গভীর নিম্নচাপ। সঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত। দুইয়ের প্রভাবে অব্যাহত বৃষ্টি। এই পরিস্থিতিেক আরও মজবুত করেছে সুবিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এমন মেলবন্ধন সাম্প্রতিক অতীতে ঘটেনি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
advertisement
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় -
advertisement
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ৷
বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকা - নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৷
সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, ডিডিজিএম, আলিপুর জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে। তা মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিলেছে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে।'
advertisement
কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। রাতে বৃষ্টি হলে কমবে তাপমাত্রাও। তেসরা অগাস্টের পর তীব্রতা ও পরিমাণে কমলেও জারি থাকবে বৃষ্টি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি !
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement