advertisement

অমৃতসর রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে কী জানাল রেলমন্ত্রক ?

Last Updated:
#নয়াদিল্লি: তদন্তের আগেই রায় শুনিয়ে দিল রেল। জোড়াফটকের কাছে ট্রেনে পিষ্ট হওয়ার ঘটনায় কোনও তদন্ত হবে না বলে সিদ্ধান্ত রেলমন্ত্রকের।এরই মধ্যে ক্ষোভে উত্তাল অমৃতসর। জোড়াফটকে রাবণ দহন অনুষ্ঠানের আয়োজকদের বাড়ি ও অফিসে হামলা বিক্ষোভকারীদের।
দশমীর সন্ধেয় জোড়া ফটকের কাছে ট্রেন দুর্ঘটনার সময় ঠিক কী ঘটেছিল? আদৌ কী কোনওদিন সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে? অমৃতসর ট্রেন দুর্ঘটনায় তদন্তের আগেই নিজেকে ক্লিনচিট রেলের।
advertisement
আগে থেকে রেলকে জানানো হয়নি - শুধু এই অজুহাতেই কী এভাবে হাত ধুয়ে ফেলা সম্ভব? বিশেষত দুর্ঘটনার পরই যেখানে ট্রেনের চালক ও স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
খুব সামনে এসে রেললাইনের ওপর লোক দেখতে পাই। এমার্জেন্সি ব্রেক কষলেও ট্রেনের সামনে চলে আসেন মানুষ। তাঁরা পাথর ছুঁড়ে ট্রেন থামানোর চেষ্টা করছিলেন। ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় ট্রেন থামানো সম্ভব ছিল না।
আরও একধাপ এগিয়ে দুর্ঘটনার রাতের ঘটনায় এফআইআরও দায়ের করেছে রেল।
advertisement
ঘটনার পর তিনদিন কেটে গেলেও মৃতদের শনাক্ত করণের কাজ শেষ হয়নি। পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ চরমে। এরই জেরেই রবিবার সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে অমৃতসর। রাবণ দহনের আয়োজকদের বাড়িতে হামলা চলে। বাড়ি ও গাড়িতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অমৃতসর রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে কী জানাল রেলমন্ত্রক ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement