advertisement

আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রিত রাহুল গান্ধি

Last Updated:
#নয়াদিল্লি: আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রিত রাহুল গান্ধি !
আগামী ১৭-১৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চুলেছে ‘ফিউচার অফ ভারত’ ৷ সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধিকে ৷ আরএসএস প্রধান মোহন ভগবতেক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠানটি ৷ যেখানে আরএসএস নানা জাতীয় ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গির বিষয়ে বক্তব্য রাখবে ৷ এই অনুষ্ঠানের প্রধান বক্তা মোহন ভগবত ৷
২০১৯ সালের নির্বাচনের আগে আরএসএসের অনুষ্ঠানে রাহুল গান্ধির আমন্ত্রন আরএসএসের একটি মোক্ষম চাল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷ কিছুদিন আগে প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রন জানিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল আরএসএস ৷
advertisement
advertisement
গত সপ্তাহে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউ অফ স্ট্র্যাটেজিক স্টাডিসে বক্তব্য রাখেন রাহুল গান্ধি ৷ সেই অনুষ্ঠানে আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন তিনি ৷ আবার আরএসএসের অনুষ্ঠানেই আমন্ত্রণ করা হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ৷ যা নিয়ে মন্তব্য করলেন আরএসএস মুখপাত্র অরুণ কুমার ৷ তিনি বলেন, ‘গেরুয়া পোশাকের গুরুত্ব জানেন না কংগ্রেস প্রধান কারণ তিনি ভারতকেই যথাযথ চিনে উঠতে পারেননি এখনও ৷’
advertisement
তবে, রাহুল গান্ধিকে আমন্ত্রন জানানো হলেও ৷ তিনি কি যাবেই সেই অনুষ্ঠানে ? সেই নিয়ে কিন্তু এখনও কংগ্রেসের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রিত রাহুল গান্ধি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement